Daily News Update: অমিত শাহের এনএসজি নিরাপত্তা, উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

উদ্ধার বিএসএফ জওয়ানের দেহ
মুর্শিদাবাদের নিমতিতা থেকে উদ্ধার করা হল বিএসএফ জওয়ান সিলেন্দার দুবের দেহ। নবমীর দিন তাঁর উত্তর প্রদেশের বাড়িতে ফেরার কথা ছিল। তার জন্য টিকিটও কেটেছিলেন। মঙ্গলবার রাতে ৭৮ নম্বর ব্যাটেলিয়নের এই জওয়ান যখন পাহাড়া দিচ্ছিলেন, সেই সময় নৌকাডুবি হয়। তিনি সাঁতরে পাড়ে উঠতে পারেননি। তারপর থেকেই তল্লাশি চালানো হচ্ছিল বিএসএফ-এর তরফে। এদিন দেহ উদ্ধারের পরে তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অমিত শাহের এনএসজি নিরাপত্তা
প্রথমবারের জন্য অমিত শাহ এনএসজি নিরাপত্তা পেতে চলেছেন। এই সপ্তাহের শেষের দিকে তিনি আন্দামান নিকোবরে যাচ্ছেন। সেখানেই তাঁকে এনএসজি নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। দুদিনের সফরে অমিত শাহ সেখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। সাধারণভাবে অমিত শাহ জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন।

বিধাননগরে দাঁড়াবে না স্টাফ স্পেশাল
নবমীর সকাল থেকে শ্রীভূমির বুর্জ খলিফা দেখার জন্য অনেকেই এসেছেন। কিন্তু সবাইকেই দূর থেকে দেখেই সখ মেটাতে হয়েছে। এদিন বিকেল থেকে যাতে উল্টোডাঙায় ভিড় না হয়, তার জন্য বিধাননগর স্টেশনে কোনও স্টাফ স্পেশাল থামানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এদিন বিকেল ৪ টে থেকে ভোট ৪ টে পর্যন্ত বিধাননগরে দাঁড়াবে না কোনও স্টাফ স্পেশাল।

কয়লার বকেয়া মেটাতে রাজ্যকে চিঠি কেন্দ্রের
কয়লার বকেয়া মেটাতে নবান্নে চিঠি কেন্দ্রের। সূত্রের খবর অনুযায়ী, দিন কয়েক আগে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎসচিব অলোক কুমার। জানা গিয়েছে, এই বকেয়ার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকার মতো। তবে কেন্দ্রের চিঠি নিয়ে ফুঁসছে রাজ্য। দেশ জোড়া কয়লার সংকট থেকে নজর ঘোরাতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলেই মনে করছে নবান্ন।

বাতিল নাইট স্পেশাল
দর্শকদের সুবিধার কথা ভেবে পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়েছিল। অষ্টমীর রাতে সেই পরিষেবা মিললেও, নবমীর রাত থেকে সেই পরিষেবা আর পাওয়া যাবে না। বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর, বজবজ শাখায় সাত জোড়া স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। কোভিড বিধি ঊপেক্ষা করে মাস্ক ছাড়াই রাজপথে মানুষের ঢল দেখা গিয়েছে। শ্রীভূমির বুর্জ খলিফার দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া পরেই পূর্বরেলের তরফে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ভোট পরবর্তী হিংসায় ভাটপাড়া থেকে গ্রেফতার ৮
পুজোর মধ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত সক্রিয় সিবিআই। অষ্টমীর রাতে ভাটপাড়া থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে আটজনকে। জগদ্দল বিধানসভার বিজেপি বুথ সভাপতি কমল মণ্ডলের মা শোভারাণী মণ্ডলের মৃত্যুর ঘটনায় ৩ জন মহিলা এবং ৫ জন পুরুষ-সহ মোট আটজনকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযুক্তদের নোটিশ দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। বয়ানে অসংগতি থাকায় প্রত্যেককেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিবিআই।

শ্রীভূমির পুজোয় শুধুই আবাসিকরা
এদিন সকালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আশপাশে পুলিশে ছয়লাপ। বাইরে থেকে আসা দর্শনার্থীদের বাধা দিয়ে বসানো রয়েছে গার্ড রেল। মণ্ডলের তিনটি প্রবেশ এবং বাহির পথ রয়েছে। সবকটিতেই রয়েছে পুলিশ পিকেট। একমাত্র আবাসিকরা পরিচয়পত্র দেখিয়ে মণ্ডপে প্রবেশ করতে পারছেন।

লখিমপুরে গেলেন উত্তর প্রদেশের আইনমন্ত্রী
৩ অক্টোবর হিংসার ঘটনা। তারপর ১০ দিন কেটে গেলেও, সেখানে কোনও বিজেপি নেতাকেই দেখতে পাওয়া যায়নি। সেখানে যাওয়ার পরে বিভিন্ন দলের নেতাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উত্তর প্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। তবে বুধবার সেখানে গিয়েছিলেন উত্তর প্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক। তবে সেখানে তিনি কোনও মৃত কৃষকের পরিবারের সঙ্গে কথা বলেননি। তিনি গিয়েছিলেন হিংসায় মৃত ১ বিজেপির কর্মীর পরিবারের সঙ্গে কথা বলতে। মৃত শুভম মিশ্রের বাড়িতে গেলেও অপর মৃত শ্যাম সুন্দরের বাড়িতে তিনি যাননি।












Click it and Unblock the Notifications