RG kar Hospital Case: তদন্তের অগ্রগতি কতদূর? রিপোর্ট দিল সিবিআই, শুনানি লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি রাজ্যের

RG kar Hospital Case: হাইভোল্টেজ আরজি করে ধর্ষণ করে খুনের মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে। মামলার শুরুতেই তদন্ত ঠিক কতদূর, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। অন্যদিকে আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে 'লাইভ স্ট্রিমিং' করা নিয়ে আপত্তি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বল।

শুনানির শুরুতেই প্রধান বিচারপতির বেঞ্চে কিছুটা সময় চান রাজ্যের আইনজীবী। আর এরপরেই এই সংক্রান্ত মামলার শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন জানানো। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের ব্যাখ্যা, মামলার সঙ্গে একটা আবেগ জড়িত রয়েছে (RG kar Hospital Case) ।

RG kar Hospital

লাইভ স্ট্রিমিং যদি হয়, তাহলে অনেক রকম কমেন্ট হচ্ছে। এমন একটা সংবেদনশীল মামলায় লাইভ স্ট্রিমিং করা উচিৎ নয় বলেও দাবি করেন কপিল সিব্বল। শুধু তাই নয়, ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও রাজ্যের আইনজীবী বলেন।

যদিও কপিল সিব্বলের এহেন দাবি খারিজ করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এটা একটি জনস্বার্থ মামলা। 'লাইভ স্টিমিং' বন্ধ করা সম্ভব নয়। তবে আইনজীবীদের নিরাপত্তার বিষয়টি দেখা হবে বলে জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। অন্যদিকে এদিন সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তা পড়ে দেখছেন প্রধান বিচারপতি। চার্জশিট সংক্রান্ত তথ্য চান। ঠিক কত দিন চার্জশিট জমা দিতে সময় লাগবে তা জানতে চাওয়া হয়?

শুধু তাই নয়, এদিন শুনানিতে গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। যে সমস্ত প্রশ্ন উঠছে শুনানিতে সবটাই সিবিআই তদন্তে রয়েছে। তথ্য প্রমাণের যে কথা উঠে এসেছে তা আছে। সিবিআইকে যথেষ্ট সময় দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট। তবে তদন্তে ঠিক কি কি উঠে আসছে তা প্রকাশ হলে তদন্ত প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে বলেও এদিন মন্তব্য প্রধান বিচারপতির। তবে তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ।

অন্যদিকে এদিন মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে শুনানিতে অংশ নেন ইন্দিরা জয়সিংহ। বলেন, যারা ক্রাইম সিনে উপস্থিত ছিলেন তাঁদের নাম সিবিআইকে দিতে চান। প্রকাশ্যে নয়, মুখবন্ধ খামে তা দিতে চান। এমন কিছু ব্যক্তিকে সেখানে দেখা গিয়েছে তাদের প্রয়োজন ছিল না, শুনানিতে দাবি জুনিয়র চিকিৎসকদের।

এদিন ফের একবার মামলার শুনানিতে ময়নাতদন্তের সঙ্গে চালান এবং কলকাতা পুলিশের তরফে দেওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে সওয়াল -জবাব চলছে। ২৭ মিনিটের সিসিটিভি ফুটেজ কেন? প্রশ্ন সিবিআই'য়ের। এমনকি পেন ড্রাইভে ৮-৯ ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে বলে দাবি রাজ্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+