বসিরহাটকাণ্ডের পর দিল্লিতে রাজ্যপাল-প্রধানমন্ত্রী বৈঠক! বাড়ছে জল্পনা
শনিবার রাতে বসিরহাটে দলীয় পতাকা লাগানোকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজনৈতিক সংঘর্ষের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে সেখানে।
শনিবার রাতে বসিরহাটে দলীয় পতাকা লাগানোকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাজনৈতিক সংঘর্ষের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে সেখানে। গুলিতে কারোর উপড়ে নেওয়া হয় চোখ, কাউকেবা ক্রমাগত কুপিয়ে খুন করা হয়। এরপরই উত্তেজনার সঙ্গে আর্তনাদে ফেটে পড়ে এলাকা। ঘটনার পর রবিবার দিল্লি উড়ে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এদিন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী-কেশরীনাথ বৈঠকে ঘিরে রীতিমতো জল্পনা র পারদ চড়ছে রাজ্য রাজনীতির আঙিনায়। মনে করা হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীরা বাংলায় রাষ্ট্রপতি শাসন সম্পর্কে জোরদার দাবি তুলেছেন, ও কেন্দ্রের তরফে বাংলার প্রশাসনকে ভর্ৎসনা করা হয়েছে,তাতে এদিনের বৈঠকে নিঃসন্দেহে উঠতে পারে বসিরহাটে সন্দেশখালির প্রসঙ্গ। তবে কেশরীনাথ ত্রিপাঠি সেই সমস্ত জল্পনা উড়িয়ে জানিয়ে দেন এই সাক্ষাৎ কেবল সৌজন্য সাক্ষাৎকার।
Delhi: West Bengal Governor Keshari Nath Tripathi arrives to meet PM Modi says,'I had asked to meet the PM either on June 9-10 or June 14-15 as I couldn't wish him personally on the swearing-in day, it's a courtesy visit.' pic.twitter.com/YV5HvMxWO5
— ANI (@ANI) June 10, 2019
সূত্রের খবর,ন্যাজাটের সম্পর্কে রিপোর্ট অমিক শাহকে পেশ করেন রাজ্যপাল। এরপর মোদীর কাছেও তিনি এই সম্পর্কে তথ্য় তুলে দিচ্ছেন। তবে এবিষয়ে নিশ্চিতভাবে কোনও খবর উঠে আসেনি।
প্রসঙ্গত, পর পর ৩ টি খুন ও একজনের নিখোঁজ থাকবার ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত বসিরহাটের ন্যাজাট এলাকা। সেখানে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের পর রবিবার পৌঁছয় বিজেপি ও তৃণমূলের প্রতিনিধিদল। ঘটনা ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রিপোর্ট চাওয়া হয় রাজ্যের কাছে। রাজ্য যদিও জানিয়ে দিয়েছে যাবতীয়য় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications