মিঠুনের বাড়িতে গিয়ে সাক্ষাত ভাগবতের, পশ্চিমবঙ্গে ভোটের আগে জল্পনা তুঙ্গে
মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করলেন আরএসএস (rss) প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) । এদিন সকালে এই সাক্ষাৎকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিভিন্নমহল। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে।
মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে গিয়ে দেখা করলেন আরএসএস (rss) প্রধান মোহন ভাগবত (mohan bhagwat) । এদিন সকালে এই সাক্ষাৎকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিভিন্নমহল। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে। তবে এব্যাপারে মোহন ভাগবত কিংবা মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিঠুনের মুম্বইয়ের বাড়িতে আরএসএস প্রধান
বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাড়িতে আরএসএস প্রধান মাহন ভাগবত। এদিন সকালে মোহন ভাগবত মিঠুনের সঙ্গে দেখা করেন। তবে দুজনের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। তবে এই সভার পরে রাজনীতি আবারও উত্তপ্ত হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আগেও দুজনের সাক্ষাত
এর আগেও মোহন ভাবগত এবং মিঠুন চক্রবর্তী সাক্ষাত করেছেন একাধিকবার। ২০১৯-এর অক্টোবরে সাক্ষাত করেছিলেন তাঁরা। এরপর আরএসএস-এর নাগপুরের সদর দফতরে গিয়েছিলেন মিঠুন। আরএসএস-এর প্রথা অনুযায়ী, কেউ যদি নাগপুরের সদর দফতরে যান, তাহলে তাঁকে প্রথমেই যেতে হয় হেডগেওয়ারের মূর্তির সামনে। সেই অনুযায়ী, ২০১৯-এর অক্টোবরের শুরুতে মিঠুনও হেডগেওয়ারের মূর্তিতে শ্রদ্ধা জানান। সেদিন বেশ অনেকটা সময় আরএসএস-এর দফতরে কাটিয়েছিলেন মিঠুন। সঙ্ঘের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতার সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন বলে জানা গিয়েছিল। তবে এব্যাপারে মিঠুন কিংবা আরএসএস কেউই কোনও মন্তব্য করেননি।

সাক্ষাত ঘিরে জল্পনা
এদিনের সাক্ষাতের পর জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বিধানসভা নির্বাচনে মিঠুনকে রাজ্য থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি? যদিও এমন জল্পনা আগেও উঠেছিল। অনেকেই মনে করেছিলেন তিনি বিজেপির দিকে ঘেঁষতে শুরু করেছেন। সেই সময়ে তৃণমূলের তরফে কেউ তাঁকে প্রকাশ্যে আক্রমণ না করলেও, সারদা তদন্ত থেকে রেহাই পেতেই গেরুয়া শিবিরের কাছে, বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। তবে তিনি এখনও বিজেপির পতাকা হাতে তুলে নেননি।

বামেদের সঙ্গে সুসম্পর্ক ছিল মিঠুনের
রাজ্যে বাম শাসনের সময়ে তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্কের কথা সকলেরই জানা। এছাড়াও মিঠুনের সঙ্গে জ্যোতি বসুরও খুব ভাল সম্পর্ক ছিল। কিন্তু ২০০৯-এর পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। মিঠুন তৃণমূলের ঘনিষ্ঠ হতে শুরু করেন।

তৃণমূলের সাংসদ থেকে রাজনীতি থেকে দূরে
২০১৪ সালে মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হিসেবে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেই চিটফান্ডের চ্যালেনে অনুষ্ঠান করা নিয়ে বিতর্কে জড়ান মিঠুন। সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া টাকাও তিনি ফিরিয়ে দেন। পরে ২০১৬-তে তৃণমূলের সাংদ পদে ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে যান তিনি। তৃণমূলের সঙ্গে সম্পর্কও ছিন্ন করেন তিনি।












Click it and Unblock the Notifications