Weather Update: হিমাচলে তুষারপাতের সম্ভাবনা, সমতলে পারদ পতন নিয়ে বড় সতর্কতা! একনজরে আবহাওয়ার আপডেট
Weather Update: এদিন সকালে মুম্বই এবং নভি মুম্বইয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এদিন মুম্বই-সহ মহারাষ্ট্র জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে মহারাষ্ট্রের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে মারাঠাওয়াড়া, রাজস্থানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জন্য একই রকমের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২৬-২৭ নভেম্বর মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাত এবং দক্ষিণ রাজস্থানে শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

তামিননাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণের এই রাজ্যের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া বিভাগ তামিলনাড়ু ও পুদুচেরির কিছু অংশে ২৬ নভেম্বর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। টানা বৃষ্টির কারণে স্থানীয় প্রশাসনের তরফে চেন্নাই, চেঙ্গলপাট্টু, তিরুভাল্লুর এবং কাঞ্চিপুরম জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সোমবার তা নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী সময়ে তা আরও উত্তর দিকে সরে বুধবার নাগাদ গভীর নিম্নচাপের রূপ নেবে। এরপর তার অভিমুখ কিংবা গতিপথ স্পষ্ট নয়। এরপর যদি তা তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে যায়, তাহলে এই বাংলার শীতের ওপরে তার প্রভাব কম হবে।
এদিন সমতল এলাকার তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়ায় এদিন তাপমাত্রা নেমেছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে তাপমাত্রা নেমেছে ১৫.৭ ডিগ্রিতে, শ্রীনিকেতনে ১৪.৯ ডিগ্রিতে। এদিন কোচবিহার ও শিলিগুড়ির তাপমাত্রা যথাক্রমে ১৪.৯ ও ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ২৮ নভেম্বর থেকে উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্য ভারতের বহু অংশের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।
অন্যদিকে হিমাচল প্রদেশের আবহাওয়া বিভাগ ২৬ ও ২৭ নভেম্বর এই রাজ্যের উচু এলাকাগুলিতে তুষারপাতের সঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে ২৬-২৭ নভেম্বর থেকে চাম্বা, কিন্নর, লাহুল-স্ফিতি, কুল্লু, কাংড়া এবং সিমলা জেলার উচু পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। এছাড়া সিরমাউর, সোলান, মান্ডি এবং কাংড়ার নিচু এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৮-২৯ নভেম্বর থেকে তুষারপাত হ্রাস পাবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications