Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঁচ রাজ্যে তুষারপাতের সতর্কতা! অরেঞ্জ অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের

Weather Update: শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন অংশ থেকে শীত বিদায়ের পথে। বেশ কয়েকটি রাজ্যে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও, একাধিক রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যে কারণে রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর আরও জানিয়েছে ৭ ফেব্রুয়ারির মধ্যে অরুণাচল প্রদেশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড ও সিকিমের বিচ্ছিন্ন কিছু জায়গায় তুষারপাত হতে পারে। এছাড়া জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের আগামী ২৪ ঘন্টার জন্য প্রয়োজনীয় চলাচল এড়াতে অনুরোধ করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছেন, মঙ্গলবার থেকে কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হবে।

আবহাওয়া

উল্লেখ করা প্রয়োজন, রবিবার তুষারপাতের ফলে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে। খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়। ন্যাশনাল হাইওয়েগুলিতে যানবাহন স্তব্ধ হয়ে পড়ে। রবিবার দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরাখণ্ডে বৃষ্টি হয়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নেমে গেলেও, সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ওপরে।

শ্রীনগর ও লের উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রীদের জন্য ইন্ডিগো জানায়, খারাপ আবহাওয়ার কারণে ওই দুই জায়গার বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে দয়া করে বিমানের অবস্থান পরীক্ষা করার জন্য অনুরোধ করে ইন্ডিগো।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দিল্লি ও আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৭ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর-পূর্বের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায়। এদিন সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লির কিছু অংশে এবং ছয় ফেব্রুয়ারি উত্তর ভারতের বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে। এদিন পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসম-মেঘালয়ের বিচ্ছিন্ন পকেটে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতি এদিনের পাশাপাশি মঙ্গলবারেও তৈরি হতে পারে ওড়িশার কোনও কোনও জায়গায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+