Weather Update: আগামী ৩ দিন কয়েকটি রাজ্যে বৃষ্টি-ঘন কুয়াশার পূর্বাভাস! বাংলার আবহাওয়া একনজরে

Weather Update: আবহাওয়া দফতরের তরফে ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন সিকিমে এবং বুধবার অরুণাচল প্রদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের অনেক জায়গাতেই শীতের সঙ্গে ঘন কুয়াশা রয়েছে এবং অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে।

উত্তর ভারতের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যেসব রাজ্যে এই তাপমাত্রা রয়েছে, সেগুলি হল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান এবং উত্তর উত্তর প্রদেশ। আবহাওয়া দফতর আরও বলেছে, ১২ ও ১৩ ডিসেম্বর পঞ্জাবের বিভিন্ন জায়গায় এবং ১২-১৪ ডিসেম্বরের মধ্যে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় সকালে ঘন কুয়াশা থাকতে পারে।

Weather Update

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে ১২ ও ১৩ ডিসেম্বর এবং অসম ও মেঘালয়ে ১৩ ডিসেম্বর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ ও ১৬ ডিসেম্বর হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কেরল ও মাহেতে। ১২ ডিসেম্বর লাক্ষাদ্বীপে এবং ১৬ ডিসেম্বর তামিলনাড়ুতে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত এই মরসুমের সব থেকে কম। এই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। প্রসঙ্গত শনিবার ও রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৮.৫ ও ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস ১২ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়া দফতরের তরফে বিহারে ঘন কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশ প্রশাসনের তরফে দুর্ঘটনা কমাতে সোমবার গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে গাড়ি গতি আগামী দুই মাসের জন্য কমানোর নির্দেশ জারি করা হয়েছে। এই গতি হাল্কা যানবাহনের জন্য ঘন্টায় ৭৫ কিমি এবং ভারী যানবাহনের জন্য ঘন্টায় ৫০ কিমিতে সীমাবদ্ধ করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এই দুদিন রাজ্যের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। এদিন পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, শ্রীনিকেতন ও বর্ধমানে তাপমাত্রা যথাক্রমে ১০.৪, ১০.৬ ও ১১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার তাপমাত্রা নেমেছে ১৫.৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন এই ধরনের আবহাওয়া বর্তমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া বিনা বাধায় পূর্ব ভারতে ঢুকছে। সেই জন্যই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+