Weather Update: হিমাচলে বৃষ্টি অব্যাহত! রাস্তা অবরুদ্ধ, ২৪ ঘন্টার মধ্যে হড়পা বানের সম্ভাবনা

Weather Update: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত। নিরাপত্তার কারণে পারওয়ানুর কাছে চকিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কবার্তা জারি করে পরবর্তী তিন দিনের মধ্যে সম্ভাব্য ভূমিধস, আকস্মিক বন্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতার পরেই স্কুল কলেজ বন্ধ করা -সহ সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ করা শুরু হয়েছে।

Weather Update

সিমলার জেলাশাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিমলার সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিকে ২৩ অগাস্ট থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বন্ধা রাখার নির্দেশ জারি করেছেন।

আবহাওয়া দফতরের তরফে সিমলা ছাড়াও সোলান, সিরমাউর, মান্ডি, চাম্বা, কংড়া, হামিরপুর জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, বৃষ্টিপাতের ফলে ভূমিধস, ভয়াবহ বন্যা, মেঘভাঙা বৃষ্টি, নদীতে জলস্তর বৃদ্ধির মতো ঘটনা ঘটতে পারে। জেলাগুলিতে আকষ্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা হ্রাসের সতর্কতাও জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানে ২৭ অগাস্ট পর্যন্ত বর্ষা অব্যাহত থাকবে। তারপরে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সেখানে ইতিমধ্যে মরসুমের স্বাভাবিকের থেকে ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়ে গিয়েছে। প্রায় সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

উল্লেখ করা প্রয়োজন ১৩ থেকে ১৮ অগাস্টের মধ্যে হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যার ফলে রাজ্য জুড়ে ভূমিধসের ফলে ব্যাপক ক্ষতি হয়। বহু মৃত্যুর ঘটনাও ঘটে।

হিমাচল প্রদেশের অর্থমন্ত্রী জগৎ সিং নেগি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, এই বছর ভারী বৃষ্টিপাতের কারণে সরকারি ও সাধারণের সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের অন্তত ১০ হাজার কোটির ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। বৃষ্টিজনিত কারণে ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। ৩৮ জন এখনও নিখোঁজ। ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+