Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update of IMD: দিল্লিতে ভারী বৃষ্টি, মুম্বইয়ে কমলা সতর্কতা, নয়ডায় স্কুল বন্ধ! জল-যন্ত্রণা চলছেই

বর্ষায় ভাসছে উত্তর ভারত। একপ্রস্থ বন্যা হয়ে গিয়েছে। আবার বন্যা পরিস্থিতি ভয়াবহ করে দিল নাগাড়ে বৃষ্টি। দিল্লি-সহ উত্তর ভারতে ভারী বৃষ্টি চলছেই। সেইসঙ্গে মুম্বই-সহ পশ্চিম ও দক্ষিণ ভারতেও শুরু হয়েছে অবিরাম বর্ষণ। নয়ডায় যেমন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে জল-যন্ত্রণা থেকে বাঁচতে, মুম্বইয়ে জারি হয়েছে কমলা সতর্কতা।

বুধবার সকালে থেকেই দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। যমুনার জলস্তর বিপদ সীমার কিছুটা নীচে নামলেও স্বস্তি নেই এখনও। কারণ বৃষ্টির প্রকোপ কমছে না কিছুতেই। দিল্লি-এনসিআরে বুধবার সকালে প্রবল বর্ষণ শুরু হয়। যার ফলে আইটিও, গাজিয়াবাদ ও নয়ডা-সহ বেশ কয়েকটি এলাকা জলমগন্ হয়ে পড়ে।

Weather Update of IMD

মুম্বইতেও এক সপ্তাহেরও বেশি সময় ধরে অবিরাম বৃষ্টি চলচে। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি কমলা সতর্কতা জারি করেছে মুম্বইয়ের জন্য। মহারাষ্ট্রের রায়গড় এবং রত্নাগিরি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুটি জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

চলমান বর্ষায় মহারাষ্ট্র থেকে শুরু করে কর্নাটক ও কেরালার একাংশেও প্রভাব পেলেছে। বেশ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিকে নয়ডা এবং গ্রেটার নয়ডায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে।

হিন্দন নদীর জল বাড়ছে। নয়ডায় প্রায় ৩৫০টি গাড়ি তলিয়ে গেছে জলে। গাড়িগুলো পুরানা সুতিয়ানা গ্রামের হিন্দনের প্লাবনভূমিতে নির্মিত একটি বেসরকারি কোম্পানির ডাম্প ইয়ার্ডের বলে জানানো হয়েছে। আইএমডি জানিয়ছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে দক্ষিণ-পশ্চিম ভারতে আরও বৃষ্টি হবে।

মুম্বইয়ের পাশাপাশি কর্নাটকেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় কর্নাটক, উত্তর অভ্যন্তরীণ কর্নাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের আবহাওয়া বিভাগও একটি কমলা সতর্কতা জারি করেছে। রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Weather Update of IMD

আগামী দুদিন কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় কর্নাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। উত্তরে তো বৃষ্টির দাপদ বজায় রয়েইছে। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভূমিধস চলছে। বন্যা পরিস্থিতি আরও ভ.াবহ হয়েছে। সিমলার জাতীয় মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে বৃষ্টির প্রকোপ একটু কমবে বলে আইএমডি পূর্বাভাসে জানিয়েছে। হিমাচলের পাশাপাশি উত্তরকাশীতে ক্ষতিগ্রস্ত এলাকায় স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার পর্যন্ত তেলেঙ্গানায় বৃষ্টি চলবে। স্কুলে ছুটি দেওয়া হয়েছে। ২৯ জুলাই পর্যন্ট অরুণাচল, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্য ভারতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চললেও পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+