বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! ঘূর্ণিঝড় অশনির আছড়ে পড়ার সম্ভাবনায় কাউন্টডাউন আবহাওয়া দফতরের

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! আছড়ে পড়ার সম্ভাবনায় কাউন্টডাউন আবহাওয়া দফতরের

শেষমেশ মার্চেই বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপ (low pressure area) ঘনীভূত হতে চলেছে। তবে ঘূর্ণিঝড় অশনি (cyclone asani) হলে এর রূপ ঠিক কী হতে চলেছে তা স্পষ্ট নয়। তবে এর গতিপথ খানিকটা অনুমান করতে পারছেন আবহবিদরা। নিম্নচাপের গতিবিধির ওপরে নিরন্তর নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে।

 আবহাওয়া দফতরের বার্তা

আবহাওয়া দফতরের বার্তা

এদিন আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ মার্চ বিকেলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এদিন সকালে সেটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করেছে। যা ক্রমশ পূর্ব-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ১৯ মার্চ সকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ছুঁয়ে যাবে ২০ মার্চ সকাল নাগাদ। ২১ মার্চ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে চলেছে অশনি।

বাংলাদেশ এবং মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা

বাংলাদেশ এবং মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ২২ মার্চ পর্যন্ত। এরপর সেটি উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলের দিকে পৌঁছে যাবে ২৩ মার্চ বুধবার সকাল নাগাদ।

ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারী বৃষ্টির পূর্বাভাস

১৮ মার্চ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আন্দামান সাগরে। ১৯ মার্চ নাগাদ আন্দামান সাগরের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ ও ২১ মার্চ নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী এমন কী অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ মার্চ নাগাদ আন্দামান দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবর্তায় বলা হয়েছে, তাঁরা যেন বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন ভারত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে ১৬ মার্চ এবং বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ১৭-১৮ মার্চ না যান। এছাড়াও মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, ১৯ থেকে ২১ মার্চ নাগাদ তাঁরা যেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে না যান। ১৯-২২ মার্চের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশেো তাঁদের যেতে বারণ করা হয়েছে।
মৎস্যজীবীদের বলা হয়েছে, তাঁরা যেন ২১ থেকে ২৩ মার্চের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং ২২-২৩ মার্চের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+