গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাত-কালবৈশাখী! ধূলোর ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রপাত-কালবৈশাখী! ধূলোর ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এই ঝড় হতে পারে ধূলো এবং বজ্রপাত সমৃদ্ধ। রাজধানী দিল্লির জন্য এমনই সতর্কতা জারি করেছে আবহাওয়া (weather) দফতর। এছাড়াও বিভিন্ন জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর (kalbaishakhi) সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়।

বাড়বে তাপমাত্রা

বাড়বে তাপমাত্রা

এদিন দিল্লির বেস স্টেশন দফদরজং অবজারভেটরির সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী তিন দিনের জন্য রাজধানীতে মেঘলা আবহাওয়া থাকতে পারে। আগামী ছয় দিনে পারদ ৪-৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনা

বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনা

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ৪ ও ৫ মে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ হতে পারে মধ্য মহারাষ্ট্রে, ৫-৮ মে বিদর্ভে, ৬-৮ মের মধ্যে পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশে, ৭ ও ৮ মে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে।

পঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত অক্ষরেখা

পঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত অক্ষরেখা

দেশের পশ্চিম থেকে পূর্ব, পঞ্জাব থেকে মনিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিম হিমালয়ে শিলাবৃষ্টি

পশ্চিম হিমালয়ে শিলাবৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী ২ দিন ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এছাড়াও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

বিস্তীর্ণ এলাকায় ধূলোর ঝড়

বিস্তীর্ণ এলাকায় ধূলোর ঝড়

পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে। ধূলোর ঝড়, বজ্রবিদ্যুৎ কিংবা ঝোড়ো হাওয়া বহয়ে যেতে পারে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিম রাজস্থানে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিম রাজস্থান এবং উত্তর-পূর্ব উত্তর প্রগেশে ৬-৮ মে-র মধ্যে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 দক্ষিণ ভারতে বৃষ্টি

দক্ষিণ ভারতে বৃষ্টি

৫ ও ৬ মে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল ও তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ৫ দিন পুরো এলাকা জুড়ে বজ্রঝড় কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখী

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিহার-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ-সিকিম-ওড়িশায় আগামী ৪ দিন ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং ওড়িশায় বজ্রপাত-সহ কালবৈশাখী হতে পারে। ঝড় হতে পারে ৫০-৬০ কিমি বেগে।

আন্দামানের ওপরে নিম্নচাপ

আন্দামানের ওপরে নিম্নচাপ

দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ৬ মের মধ্যে যা নিম্নচাপের রূপ নিতে পারে ওই এলাকাতেই। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় তা আরও শক্তি বাড়াবে।
এর প্রভাবে ৫ ও ৬ মে আন্দামান নিকোবরে ভারী বৃষ্টি এবং ৬ ও ৭ মে আন্দামানের ওপরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদেরও এব্যাপারে সতর্ক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+