বাংলা-সহ ১৩ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! ঝড়ের সঙ্গে হতে পারে তুষারপাতও, সতর্কবার্তা আবহাওয়া দফতরের
বাংলা-সহ ১৩ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস! ঝড়ের সঙ্গে হতে পারে তুষারপাতও, সতর্কবার্তা আবহাওয়া দফতরের
পিছু ছাড়ছে না পশ্চিমী ঝঞ্ঝা (western disterbances)। কোনও সময় শীতের পথে বাধা তো কোনও সময় শীতের মধ্যেই বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় শুধু বাংলাতেই নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস গিয়েছে আবহাওয়া (Weather) দফতর। বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ভারতের কয়েকটি রাজ্যেও।

ঘূর্ণাবর্তের অবস্থান
পশ্চিমী ঝঞ্ঝা এখন পশ্চিমা বায়ু রূপে অবস্থান করছে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে তা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে। উত্তর-পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর কর্নাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদে। এছাড়াও হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে বিস্তীর্ণ এলাকায়। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস
বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থানে। এছাড়া উত্তর প্রদেশেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশে।
১০ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ-সিকিম-ঝাড়খণ্ড-বিহার-ওড়িশায়।

ঝড়ের সম্ভাবনা
১০ ও ১১ ফেব্রুয়ারি পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ঘন কুয়াশার পরিস্থিতি
আগামী ২৪ ঘন্টার মধ্যে ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে অসম-মেঘালয়, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লিতে। এছাড়াও ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নাগাজ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে একই পরিস্থিত তৈরি হতে পারে। আগামী দুদিন বিহার, ঝাড়খণ্ড, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

তাপমাত্রার বৃদ্ধি-হ্রাস
উত্তর-পশ্চিম, মধ্য ভারত, গুজরাতে আগামী তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে এর পর ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। অন্যদিকে বাংলা-সহ পূর্ব ভারতে আগামী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে।

ফের পশ্চিমী ঝঞ্ঝা
১৩ ফেব্রুয়ারি নাগাদ পশ্চিমী হিমালয় অঞ্চলে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নাগাদ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে।












Click it and Unblock the Notifications