বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত! অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপে তা ঠিক কত দূরে, জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে (cyclone asani) পরিণত হয়েছে। যা ক্রমেই শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে

বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে (cyclone asani) পরিণত হয়েছে। যা ক্রমেই শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে রিকার্ভ হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে। আপাতত আবহাওয়া অফিসের অনুমান অতিপ্রবল ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে। তবে কোথায় তা আছড়ে পড়বে তা এখনই বলতে পারছেন না আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা।

অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত

অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে প্রতি ঘন্টায় ১৬ কিমি করে অগ্রসর হয়েছিল। ইতিমধ্যেই অতিপ্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড় অশনিতে পরিণত হয়েছে। যা এদিন সকাল সাড়ে পাঁচটার সময় কার নিকোবর থেকে ৪৫০ কিমি পশ্চিম উত্তর পশ্চিম, পোর্ট ব্লেয়ার থেকে ৩৮০ কিমি পশ্চিম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিমি দক্ষিণ-পূরেব এবং ওড়িশার পুরী থেকে ১০৩০ কিমি উত্তর-উত্তর-পূর্বে অবস্থান করছিল।

আপাতত অভিমুখ ওড়িশা উপকূলের দিকে

আপাতত অভিমুখ ওড়িশা উপকূলের দিকে

আবহাওয়া দফতর মনে করছে, ঘূর্ণিঝড় অশনি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এদিনই পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ১০ মে বিকেল পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর বয়ে অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ১২ মে-তেও এই পরিস্থিতি থাকবে। ১৩ মে ফের নাম নিম্নচাপে পরিণত হবে। এরপর তা সম্ভবত উত্তর-উত্তর-পূর্বে রিকার্ভ করবে এবং ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। ৮ মের পাশাপাশি ৯ ও ১০ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই অবস্থান করবে। ১১ মে এর শক্তি হ্রাস পেয়ে ফের তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ল্যান্ডফল নাও হতে পারে

ল্যান্ডফল নাও হতে পারে

বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নাও হতে পারে। সমুদ্রেই তা আস্তে আস্তে শক্তি হারাতে পারে। ঘূর্ণিঝড়ের বদলে যাওয়া মতিগতির কারণেই ল্যান্ডফলের বিষয়ে এখনই কিছু বলতে পারছে না আবহাওয়া দফতর।

উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

ল্যান্ডফল না হলেও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় উপকূলে ১০ মে থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা থাকলেও ১১ থেকে ১৩ অর্থাৎ বুধ থেকে শুক্রবারের মধ্যে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তাঁরা যেন ১০ মে থেকে গভীর সমুদ্রে না যান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+