স্বাভাবিক বর্ষার পূর্বাভাসের মধ্যেই অতিভারী বৃষ্টি! সপ্তাহের শুরুতেই ফের তাপপ্রবাহের পূর্বাভাস

স্বাভাবিক বর্ষার পূর্বাভাসের মধ্যেই অতিভারী বৃষ্টি! সপ্তাহের শুরুতেই ফের তাপপ্রবাহের পূর্বাভাস

এদিন আবহাওয়া (weather) দফতর জানিয়ে সারা দেশে এবারের বর্ষা (monsoon) স্বাভাবিকই থাকতে চলেছে। আর সেদিনই উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাল দিল আবহাওয়া দফতর। পাশাপাশি জানানো হয়েছে আগামী সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহ (heatwave) তৈরি হতে পারে।

তৈরি হতে পারে তীব্র তাপপ্রবাহ

তৈরি হতে পারে তীব্র তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৪-১৬ এপ্রিলের মধ্যে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ১৭ ও ১৮ এপ্রিল নাগাদ এরই মধ্যে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ তীব্র হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
১৪-১৬ এপ্রিলের মধ্যে পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থানে আগামী ৫ দিন, ১৬-১৮ এপ্রিলের মধ্যে পশ্চিম উত্তর প্রদেশের কোনও কোনও জায়গায়, ১৭-১৮ এপ্রিল পূর্ব উত্তর প্রদেশ-মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে ১৪-১৫ এপ্রিল, সৌরাষ্ট্র ও কচ্ছে ১৫-১৬ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তর-পূর্বে অতিভারী বৃষ্টি

উত্তর-পূর্বে অতিভারী বৃষ্টি

বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিম ছাড়াও, অরুণাচলপ্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড-মনিপুর-মিজোরাম-ত্রিপুরায় আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী চারদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়ে। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে কেরল-মাহে এবং দক্ষিণ কর্নাটকে। লাক্ষাদ্বীপে আগামী ৩ দিন, তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল-উপকূল অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা-রায়ালসীমা-উপকূল এবং উত্তর কর্নাটকে এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ৫ দিন। ১৪-১৭ এপ্রিলের মধ্যে তামিলনাড়ু এবং কেরলে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 এবার বর্ষা হবে স্বাভাবিক

এবার বর্ষা হবে স্বাভাবিক

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, এবছরের বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের গড় ৯৬% থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকবে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের উত্তর অংশ এবং সংলগ্ন মধ্য ভারতে। এছাড়াও হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে এই পরিস্থিতি তৈরি হতে পারে। আর স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে উত্তর-পূর্ব ভারত, দক্ষিণ ভারতের দক্ষিণের অংশ এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশে। দেশে বৃষ্টিপাতের ৭৪.৯ শতাংশ হয়ে থাকে মৌসুমী বায়ুর প্রভাবে। সেই কারণে ফসল থেকে শুরু করে জলাধারে জল ধরা, সবই স্বাভাবিকের পথেই এগোবে বলেই মনে করছেন আবহবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+