ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দফতরের! এই রাজ্যগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি আবহাওয়া দফতরের! এই রাজ্যগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে (south andaman sea) যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে তা ৬ মে নাগাদ ঘূর্ণিঝড়ের (cyclone) রূপ নিতে পারে। যার জেরে পরবর্তী দুদিন সন্নিহিত এলাকায় অতিভারী বৃষ্টি হতে পারে। আপাতত কয়েকদিন দেশের কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহ বিজ্ঞানী আর কে জেনামানি সংবাদ মাধ্যমকে জানিয়েছে ৪ মে নাগাদ আন্দামানে একটি সিস্টেম তৈরি হচ্ছে। যা ৬ মে নাগাদ নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে তা আরও তীব্র হবে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত বঙ্গোপসাগর এলাকায়। ৬ ও ৭ মে আন্দামান দ্বীপপুঞ্জে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ৭০ কিমি হতে পারে। সেই সব এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি মৎস্যজীবীদেরও ওই সময়ে সমুদ্রে না যেতে বলা হয়েছে। তবে এর প্রভাব পূর্ব উপকূলে পড়ার বড় কোনও সম্ভাবনা নেই। তবে আবহ বিজ্ঞানীরা বিষয়টির ওপরে নজর রাখছেন।

আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই

আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্য ভারত এবং পূর্ব ভারতে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা

আগামী ৫ দিন কেরল, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩-৪ মে কেরল-মাহে, ৫ মে তামিলনাড়ু-পুদুচেরি-কড়াইকালের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত

উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত

বঙ্গোপসাগর থেকে যাওয়া তীব্র দক্ষিণ-পশ্চিম বায়ুর কারণে আগামী ৫ দিন উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ-সিকিমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এইসব এলাকায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অসম-মেঘালয়-নাগাল্যান্ড-মনিপুর-ত্রিপুরায় ৩ ও ৪ মে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় আগামী ৩-৪ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় অঞ্চলে ৩-৫ মের মধ্যে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩ ও ৪ মে বিচ্ছিন্নভাবে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানে আগামী দুদিন সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া কিংবা ধূলোর ঝড় হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+