বর্ষা আপাতত লম্বা ইনিংস খেলার মেজাজে! উৎসবের মরশুমে কতদিন চলবে বর্ষণ, জানান দিল পূর্বাভাস
বর্ষা আপাতত লম্বা ইনিংস খেলার মেজাজে! উৎসবের মরশুমে কতদিন চলবে বর্ষণ, জানান দিল পূর্বাভাস
মূলত ভাদ্র মাসের শেষ থেকে অর্থাৎ ১৭ সপ্টেম্বর থেকে বর্ষা ফিরে যেতে শুরু করে। তবে এবার তেমন কোনও ইঙ্গিত দিচ্ছে না বর্ষা। আপাতত ফিরে না যাওয়ার মেজাজে রয়েছে বর্ষাকাল। এমনই বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস। ফলে সহজে বর্ষা এখনই ফিরে যেতে তাইছে না। আর তার জেরেই বর্ষা আপাতত লম্বা ইনিংস খেলার মুডে রয়েছে! আর তার পর্ব কবে শেষ হবে, তা নিয়ে খানিকটা বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার থেকেই বর্ষা একটি ভ্যাকটিভ ফেসের মধ্যে প্রবেশ করেছে। এরপরবর্তীকালে কী ঘটছে পারে দেখে নেওয়া যাক।

বর্ষার গতিপ্রকৃতি
বর্ষা আপাতত সেপ্টেম্বরের শেষের দিকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে কী ঘটতে চলেছে তা নিয়ে জানান দিচ্ছে আবহাওয়া দফতর। বলা হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে বর্ষা নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করলেও, এবছর তার রেশ নেই। আবহাওয়া দফতর বলছে, সাধারণত বর্ষায় ভারতে ৬ টি নিম্নচাপ সম্পন্ন হয়। এই বছরে দেখা যাচ্ছে, প্রথম বর্ষাকালীন নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তৈরি হবে। বর্তমানে যে আভাস মিলছে, তাতে দেখা যাচ্ছে যে, উত্তরপূর্ব ভারত সহ বিভিন্ন জায়গায় বিস্তীর্ণভূভাগে প্রবল বর্ষণ হতে চলেছে। আর তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে।

সেপ্টেম্বরে এখনও পর্যন্ত তেড়ে বর্ষণ!
সেপ্টেম্বর মাস শেষ হয়নি। তবে তার আগেই ১৬.৪ শতাংশ বেশি বর্ষণ দেশে হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অগাস্টে স্বাভাবিকের কাছাকাছিই বর্ষণ হয়েছে বলে দাবি করছেন অনেকে। বলা হচ্ছে, অগাস্টে ২৪ শতাংশ কম বর্ষণ যেখানে অগাস্টে দেখা গিয়েছে , সেখানে সেপ্টেম্বরে বেশি বর্ষণ অনেকের কাছেই বড়সড় অশনি সংকেত হয়ে উঠতে পারে। জানা যাচ্ছে অগাস্ট মাসে ভারত মহাসাগরের ক্রান্তিয় অংশে ওপর একটি নেতিবাচক ডিপোল ছিল। ফলে পশ্চিম ভারত মহাসাগরের অংশ এতে তপলনামূলক ঠান্ডা হয়েছে পূর্বা ভারত মহাসাগরের তুলনায়। যা বর্ষণের পক্ষে একেবারেই সঠিক নয়। আর তার জেরেই বর্ষণে কমতি দেখা যায়।

এবারই বর্ষা আসরে নামবে!
এতদিন যা হয়েছে , তা কার্যত বর্ষার 'ট্রেলার' ছিল বলে দেখা যায়। তবে বর্তমানে আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন বাদে, বর্ষা সাজসজ্জা নিয়ে মাঠে নামতে চলেছে। আর ৪ থেকে ৫ দিনের মধ্যে দেশ জুড়ে যে বর্ষণ দেখা যাবে , তাই বর্ষার আসল মেজাজ বলে দাবি করছেন আবহবিদরা। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ও মধ্য পূর্ব ভারতের ওপর আরও একটি নিম্নচাপ বর্ষার তেজকে আরও তরান্বিত করবে।

দেশের কোন কোন অংশ প্রভাবিত হবে?
প্রবল বর্ষণ আসন্ন রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড , দিল্লি, সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে। আর কয়েক দিনের মাথাতেই এই বর্ষণের দাপট দেখা যাবে। এছাড়াও আবহাওয়া দফতর তার সতর্ক বার্তায় জানিয়েছে, বিভিন্ন শস্যের এই বর্ষণে ক্ষতি হয়ে যেতে পারে। গুজরাত, রাজস্থানের, চাষিরা এতে বেশি করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অগাস্টের আবহাওয়া রবি ফসলের জন্য উপযুক্ত হলেও, সেপ্টেম্বরে তা প্রভাবিত হবে ভারী বর্ষণের জেরে।












Click it and Unblock the Notifications