Weather News in India: অতি ভারী বৃষ্টির পূর্বভাস আইএমডির, কোন কোন রাজ্যে সতর্কতা জারি
ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেশজুড়ে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভাসবে বিভিন্ন রাজ্য। বুধবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছিল ওড়িশার ১০টি ও ছত্তিশগড়ের চারটি জেলায়। বুধবার আইএমডি বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মধ্যপ্রদেশে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ বৃহস্পতিবারও ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের জন্য লাল সতর্কতা জারি করে জানানো হয়েছে এ রাজ্য অতি ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিন এমনই পূর্বাভাস মিলেছে।

মধ্যপ্রদেশের পাঁচটি জেলায় জন্য লাল সতর্কতা জারি করেছে আইএমডি। উমারিয়া, ডিন্ডোরি, মান্ডলা, বালাঘাট এবং সিওনি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের জন্য ১৭টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আর ওড়িশা ও ছত্তিশগড়েও বৃহস্পতিবার উভয় রাজ্যের কিছু অংশে তীব্রতা কমবে।
আইএমডি জানিয়েছে, ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বিচ্ছিন্ন ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার। ছত্তিশগড়েও ৩ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ৪ অগাস্ট অর্থাৎ শুক্রবার আবার ভরী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।
সেইসঙ্গে আইএমডি জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে ৬ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশে ৩ থেকে ৬ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা ও পূর্ব রাজস্থানে ৩ থেকে ৫ অগাস্ট পর্যন্ত বিচ্ছিন্ন ভারী বৃষ্টি হবে।

ভারতের পশ্চিমাঞ্চলে অর্থাৎ গোয়া, কোঙ্কন, মহারাষ্টে বৃষ্টিপাত চলবে। আগামী চারদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টিপাত হবে। উত্তর-পূর্বের কিছু রাজ্যে যেমন অরূণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাত হবে। তবে তা হবে বিচ্ছিন্নভাবে।
দক্ষিণ ভারত নিয়েও পূর্বভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর আইএমডি। আইএমডি জানিয়েছে, উপকূলীয় কর্নাটকে ভারী বৃষ্টি হবে। কর্নাটকের বাকি অংশ বৃষ্টির প্রকোপ কমবে। পূর্বভারতের পশ্চিমবঙ্গেও নিম্নচাপের ঘনঘটায় বৃষ্টিপাত প্রকোপ শুরু হয়েছে। তা বজায় থাকবে বৃহস্পতিবারও।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications