Weather News: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা, বন্ধ ওভারব্রিজে যান চলাচল, পঞ্চকুলা ফ্লাইওভারে ধস
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। বিশেষ করে রাজধানী দিল্লির পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যমুনা নদীর উপরের ব্রিজ। যমুনা নদীর উপর দিয়ে ট্রেন এবং যান কোনও কিছুই চলাচল করা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।
এদিকে আবার দিল্লির একািধক জায়গায় জল জমতে শুরু করেছে। যমুনা নদী সংলগ্ন নীচু জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দিল্লি সরকার একাধিক জায়গায় ত্রাণ শিবির খুলেছে। সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে দুর্গতদের।

গত কয়েকদিন ধরে উত্তর ভারতে একাধিক রাজ্যে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে একাধিক জায়গায় ধস আর হড়পা বানম দেখা দিয়েছে। হরিয়ানার একাধিক জলাধার থেকে জল ছাড়া শুরু হয়ে গিয়েছে তার জেরে ক্যানাল গুলি উপচে পড়ছে। এবং একাধিক জায়গায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ডের রামগড়। জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ২০২১ সালের বিপর্যয়ে এখানে ১৮ মারা গিয়েছিলেন। একাধিক জায়গায় ধস নেমেছে উত্তরাখণ্ডের। জম্মু কাশ্মীরের রামবান জেলায় আটকে পড়া অমরনাথ যাত্রীদের উদ্ধার করে বাসে করে পাঠানো হয়েছে।
#WATCH | Water level of River Yamuna continues to flow above the danger level in Delhi's Old Railway Bridge area. Railway and traffic movement on the Bridge has been stopped.
— ANI (@ANI) July 11, 2023
At 8 am today, water level of River Yamuna recorded at 206.32 metres at Old Railway Bridge. The highest… pic.twitter.com/sn4FGWQp9H
হিমাচল প্রদেশের পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। কিন্নর, মাণ্ডি, লাহুল-স্পিতিতে হড়পা বানের সতর্কতা জারি করেছে আইএমডি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই মুহূর্তে পর্যটকদের হিমাচল প্রদেশের কোনও জায়গায় েবড়াতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে আবার হরিয়ানার একাধিক নদীর জল ফুঁসতে শুরু করেছে। পঞ্চকুলা হাইওয়ের একটি অংশ ধসে পড়েছে। কাজেই সেখানে যান চলাচল বন্দ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications