Weather news: মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি, ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

মার্চ মাসেই পারদ চড়েছে ৩৫ ডিগ্রিতে। এই প্যাচপ্যাচে গরমের দাপট থেকে সাময়িক রেহাই মিলবে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে সপ্তাহজুড়েই ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত

গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসী। উত্তর বঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র গরমের দাপট বাড়তে শুরু করছে। মার্চ মাসেই গরমের এতটা দাপট এর আগে কখনও দেখা যায়নি। মার্চ মাসেই গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। আগামী সপ্তাহেই এই গরম থেকে রেহাই মিলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।

কী পূর্বাভাস

কী পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ জুড়ে রাজ্যে চলবে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের আবহাওয়া আমূল বদলে যাবে। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তিশালী হতে শুরু করবে।

 কবে থেকে দুর্যোগ

কবে থেকে দুর্যোগ

বুধবার থেকেই রাজ্যে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তারসঙ্গে বজ্রপাতও চলবে। ফলে মার্চের তীব্র গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন শহরবাসী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

১৪ মার্চ থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৫ মার্চ অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলা গুলির আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বদলে যাবে আবহাওয়া। বুধবার থেকে আগাখে মেঘের আনাগোনা বাড়বে। তারসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+