বৃষ্টির আকাল, রুষ্ট মৌসুমী বায়ু, বর্ষা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আবহাওয়া দফতরের

বৃষ্টির আকাল, রুষ্ট মৌসুমী বায়ু, বর্ষা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আবহাওয়া দফতরের

শুধু বঙ্গের প্রতি রুষ্ট নয় বর্ষা। মৌসম ভবনের পরিসংখ্যান যে রিপোর্ট দিয়েছে তাতে গোটা দেশেই ১৫ শতংশের কম বর্ষণ হয়েছে এবার বর্ষা। জুন মােসর ১ তারিখ থেকে অগাস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত এই বর্ষার ঘাটতি দেখা গিেয়ছে। তাতেই উদ্বেগ বেড়েছে আবহাওয়াবিদদের। যেখােন বর্ষায় স্বাবাবিক বর্ষণের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস সেখানে এই পরিস্থিতি কেন তৈরি হল।

বর্ষার দেখা নেই

বর্ষার দেখা নেই

হিসেব মত িনর্ধারিত সময়ের আগেই এসেছে মৌসুমী বায়ু। ২৮ মে আন্দামানে প্রবেশ করে মৌসুমী বায়ু। সেখান থেকে কেরলে প্রবেশ করে। জুন মাসের প্রথম থেকেই কেরলে বর্ষা ঢুকে পড়েছিল এবার। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বর্ষার বর্ষণ শুরুও হয়েছিল একাধিক জায়গায়। উত্তর পূর্বের রাজ্য গুলিতে তীব্র হয়েছিল বর্ষা। অসমে ভয়াবহ বন্যা হয়েছিল। সেখান থেকে মহারাষ্ট্র-গুজরাত-রাজস্থানেইও বর্ষা দাপট দেখিয়েছে। কিন্তু সার্বিক ভাবে বর্ষা তেমন দাপট দেখাতে পারেনি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

বৃষ্টির ঘাটতি

বৃষ্টির ঘাটতি

অগাস্ট মাস প্রায় শেষের পথে। কিন্তু তেমন ভাবে বর্ষা ছড়ায়নি দেশে। বিশেষ করে মধ্য ভারতের রাজ্যগুলিতে তেমন বর্ষার দেখ যায়নি। এক প্রকার খরাতেই কেটেছে বর্ষা। বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গে বর্ষার ঘাটতি দেখা দিয়েছে। এবছর বর্ষায় সবচেয়ে কম বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশে। অথচ এখােন চাষবাস বেশি হয়। এবারের বর্ষায় অগাস্টের ১৫ তারিখ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৪৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশে। বিহারেএকই পরিস্থিতি সেখানে স্বাভাবিকের থেকে ৩৯ শতাংশ কম বর্ষণ হয়েছে বর্ষায়। ঝাড়খণ্ডে বৃষ্টির ঘাটতি ৩৬ শতাংশ। দিল্লিতে এবার স্বাভাবিকের চেয়ে ১৯ শতাংশ বৃষ্টি হয়েছে।

অতিবর্ষণ কোন কোন রাজ্যে

অতিবর্ষণ কোন কোন রাজ্যে

অসম বর্ষণের শিকার এবার গোটা দেশে। অসমে অতি বর্ষণে ভয়াবহ বন্যা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে অতিবর্ষণ দেখা গিয়েছে। তামিলনাড়ুতে ৮১ গুণ বেশি বৃষ্টি হয়েেছ এবার। একই ভাবে তেলঙ্গানায় ৭৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আশ্চর্যের বিষয় মরু শহর রাজস্থানে এবার অতি বর্ষণ হয়েছে। ৪১ শতাংশ বেশি বর্ষণ হয়েেছ রাজস্থানে। অন্য দিকে দক্ষিণের আরেক রাজ্য কর্নাটকে ৩৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গুজরাতে ৩১ শতাংশ বেশি বৃষ্টি আর মহারাষ্ট্রে ৩০ শতাংশ বেশি বর্ষণ হয়েছে।

কেন এই বর্ষা সংকট

কেন এই বর্ষা সংকট

আবহাওয়া বিদরা তো জানিয়েছিলেন এবারে বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হবে। কিন্তু সেটা হল কই। মধ্য ভারত জুড়ে খরা যাকে বলে। পশ্চিমবঙ্গে বর্ষার ঘাটতি দেখা দিয়েছে যেখানে যেখানে বর্ষার ঘাটতি রয়েছে সেই রাজ্যগুলিতে গরমের দাপট বাড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশে। প্রতিবছর বর্ষায় এই রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এবার একেবারেই ভিন্ন ছবি ধরা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+