Weather Alert: এবার দেশে সময়ের আগেই বর্ষা! কেরলে এই তারিখে বর্ষার আগমনের পূর্বাভাস আবহাওয়া দফতরের
Weather Alert: আন্দামান-নিকোবরে বর্ষার আগমনের পূর্বাভাসের পরে এবার কেরলের মৌসুমী বায়ুর পৌঁছনোর সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া দফতর। যা কিনা স্বস্তির বার্তা বলেই মনে করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে দেশের বেশিরভাগ অংশই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কবলে।
এই বছর অ্যান্টিসাইক্লোনিক অবস্থা এবং এলনিনোর প্রভাবে পূর্ব ও দক্ষিণ ভাারতের বেশ কয়েকটি রাজ্যে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বর্ষার অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তার মধ্যে আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, এল নিনোর পরে এবার লা নিনার প্রভাব শুরু হয়ে যাবে এবং দেশের একটা বড় অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা আগেই প্রবেশ করে। কিন্তু ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষার আগমনকে দেশে বর্ষা শুরুর দিন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের পরে তা উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় প্রবেশ করে। অন্যদিকে কেরলে বর্ষা প্রবেশের পরে তা উত্তর ভারতের দিকে অগ্রসর হয়।
আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ৩১ মে কেরলে প্রবেশ করতে পারে। সাধারণভাবে কেরলে বর্ষা প্রবেশ করে পয়না জুন। তবে ৩১ মে সময় জানানোর সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, এই আগমন চারদিন আগে পরে হতে পারে। আবহাওয়া দফতর দেসে বর্ষা শুরুর পূর্বাভাস দিতে বিভিন্ন সূচক ব্যবহার করে, যার মধ্যে রয়েছে উত্তর-পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে কেরলে বর্ষা শুরুর তারিখ গত ১৫০ বছরে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। ১৯১৮ সালে যা এসেছিল ১১ মে আর সব থেকে দেরি হয়েছে ১৯৭২ সালে, ১৮ জুন। আবহাওয়া দফতর গত মাসে জানিয়েছিল, না নিনা পরিস্থিতির কারণে অগাস্ট-সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। যে কারণে কোনও কোনও রাজ্যে বন্যা হতে পারে বলে, আগাম আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বর্ষাকাল দেশের কৃষিক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। কারণ মোট কৃষি এলাকার অর্ধেকের বেশি জলের জন্য এই বর্ষার বৃষ্টির ওপরে নির্ভর করে।
২০২৪ হল তৃতীয় বছর, যখন গ্রীষ্মের শুরুতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয় দেশ জুড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই তা হচ্ছে বলেও জানাচ্ছেন আবহবিদরা। ইতি মধ্যেই সেই তাপপ্রবাহ চার থেকে আট দিনের পরিবর্তে ১০ থেকে কুড়ি দিন হয়ে গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications