আগামী বছর গুলিতেও বাধ্যতামূলক হচ্ছে মাস্ক! করোনা উদ্বেগের মাঝেই নতুন আশঙ্কা ভাইরাসবিদদের
করোনা মহামারির একবছরের পূর্ণ হতে না হতেই গোটা বিশ্বজুড়ে ফের জাঁকিয়ে বসছে মারণ ভারত। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় নতুন আশঙ্কার কথা শোনাচ্ছেন মহামারিবিদেরা। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই গোটা দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজারেরও বেশি করোনা সংক্রমণ দেখতে পাওয়া গিয়েছে। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৪৬ হাজারের কিছু বেশি।

এমতাবস্থায় করোনা সংক্রমণের ধার খানিক কমলেও মাস্ক পরিধান সহ একাধিক করোনা বিধি আগামীতে বছরের পর বছর ধরে পরে যেতে হবে বলে মনে করছেন ভাইরাসবিদ তথা ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের টিকাদান কর্মসূচির প্রধান মেরি রামসে। তাঁর কথায়, “ প্রাথমিক পর্যায়ে খানিক অসুবিধা হলেো মানুষ বর্তমানে মাস্ক পরিধানের মতো করোনা বিধি পালনে অভ্যস্ত হয়ে গিয়েছে। এমনকী এই বেড়াজালের মধ্যে থেকেও মানুষ বাঁচতে পারছে, দেশের অর্থনীতিও এগিয়ে চলেছে।”
এই প্রসঙ্গে বলতে গিয়ে মেরি রামসের সংযোজন, “ আমার মনে হয় পুরোপুরি ভাবে সমস্ত করোনা ব্ধি তোলার আগে যে কোনও দেশের সরকারকেই বাস্তাব পরিস্থিতির উপর নজর রাখা প্রয়োজন। অন্তত কিছু বছর যতদিন না বিশ্বের অন্যান্য প্রান্তে টিকাকরণ সম্পূর্ণ হচ্ছে, যতদিন না আক্রান্তের সংখ্যা একদম তালানিতে নামছে ততদিন আমাদের এই অভ্যাস জারি রাখতে হবে। তবেই আমরা আবার আগের মতো নরম্যাল জীবনে ফিরতে পারব।” প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার দুপুর পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৯ লক্ষের কিছু বেশি।












Click it and Unblock the Notifications