কেন্দ্র নির্দেশ দিলে অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত: কমান্ডার দ্বিবেদী

কেন্দ্রীয় সরকার যে কোনও নির্দেশ দিলেই, তা কার্যকর করার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। মঙ্গলবার এমনটাই বললেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফট্যানেন্ট উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার নির্দেশের জন্যও প্

কেন্দ্রীয় সরকার যে কোনও নির্দেশ দিলেই, তা কার্যকর করার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। মঙ্গলবার এমনটাই বললেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফট্যানেন্ট উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার নির্দেশের জন্যও প্রস্তুত সেনাবাহিনী। দ্বিবেদী বলেন, যখনই নির্দেশ দেওয়া হোক না কেন, আমরা প্রস্তুত।

নির্দেশ দিলে অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনতে আমরা প্রস্তত

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তি যাতে ভঙ্গ না হয়, তার জন্যও প্রস্তুত রয়েছে সেনা, কারণ এতে দুই দেশেরই স্বার্থ জড়িয়ে রয়েছে। কেন্দ্রের যোজনার কথা উল্লেখ করে সেনা অফিসার আরও বলেন, দেশের ৫০ শতাংশ জনস্ংখ্যার বয়সই ২৫-এর নীচে। তাঁদের যদি অগ্নিবীরে নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কেউ সেনাবাহিনীতে যোগ দেবেন, কেউ পুলিশে যোগ দেবেন, আবার কেউ অন্য চাকরি পাবেন।

অন্যদিকে জম্মু-কাশ্মীরে এই মুহূর্তে অন্তত ৩০০ জঙ্গি অ্যাক্টিভ রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফট্যানেন্ট উপেন্দ্র দ্বিবেদী। শুধু তাই নয়, সীমান্তের ওপারে শতাধিকেরও বেশি জঙ্গি লঞ্চ প্যাডে আছে বলেও দাবি ওই সেনা কর্তার। সুযোগ বুঝেই সীমান্ত পেরিয়ে ভারতে তারা ঢুকে পড়বে বলে দাবি তাঁর।

যদিও ইতিমধ্যে সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে সেনাবাহিনী। অন্তত জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনী টহলদারি এবং তল্লাশি এক ধাক্কায় বাড়িয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সীমান্ত সংলগ্ন এলাকাতেও সেনাবাহিনীও হাই অ্যালার্টে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে সেনা কর্তার এহেন হুশিয়রি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে যেভাবে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার নির্দেশের জন্যে ভারতীয় সেনা তৈরি বলে ওই সেনা কর্তা মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+