ম্যাজিক ফিগার পার করে বাম 'বিজয়'রথ এগিয়ে যাচ্ছে কেরলে, কুঁড়ি ফুটছে পদ্মের
ম্যাজিক ফিগার পার করে বাম 'বিজয়'রথ এগিয়ে যাচ্ছে কেরলে, কুঁড়ি ফুটছে পদ্মের
বাংলায় কার্যত একা কুম্ভ রক্ষা করে যাচ্ছেন বামেদের বর্ষীয়ান পরীক্ষিত নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি থেকে বামেদের তরফে একটি মাত্র জায়গাতেই লালঝান্ডার দাপট দেখা যাচ্ছে ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাথমিক ট্রেন্ডে। এমন পরিস্থিতিতে কেরলে লাল পতাকা সদর্পে এগিয়ে যাচ্ছে।

মেট্রোম্যান এগিয়ে
কেরেলর ভোটে এবার বিজেপির তুরুপের তাস মেট্রোম্যান ই শ্রীধরন। তিনি পালাক্কাড কেন্দ্র থেকে আপাতত এগিয়ে। প্রসঙ্গত, লালদুর্গের কেরলে কার্যত গেরুয়া ছিঁটেফোঁটা রাখাও কঠিন চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। সেক্ষেত্রে 'ল্যান্ড অফ ব্যাক ওয়াটার' কেরলে পদ্ম ফুটতে শুরু করেছে। আপাতত ১৪০ আসনের কেরল বিধানসভায় ১১৬ আসনের ট্রেন্ড প্রকাশিত। সেখানে আপাতত এগিয়ে বিজেপি এগিয়ে ৩ টি আসনে।

৭১ আসনের ম্যাজিক ফিগার পার
বাম শাসিত কেরলে পিনারাই বিজয়নের 'বিজয় ' রথ ক্রমেই এগিয়ে যাচ্ছে। সেখানে আপাতত বাম জোট ৯৬ আসন দখল করে ফের একবার সরকার গড়ার পথে। কংগ্রেস জোট পেয়েছে ৪৪ আসনে 'লিড'। সিপিআইএম ৫৬ টি আসনে এগিয়ে, কংগ্রেস ২২ টিতে , সিপিআই ১৭ টি এগিয়ে। শেষ ট্রেন্ড বলছে বিজেপি ৩ টি আসনে এগিয়ে।

কেরলের সমীকরণ
বাম কংগ্রেস বাদে , কেরলে জেডিএস ২ টি, আইইউএমএল ১৪ টি আসনে এগিয়ে রয়েছে। ২৬ আসনে বাকিরা এগিয়ে রয়েছে।

২০১৬ কেরল বিধানসভার নির্বাচন
প্রসঙ্গত, কেরল বিধানসভার নির্বাচনে বাম জোট ২০১৬ বিধানসভা ভোটে ৯১ আসনে জয় লাভ করে। সেদিক থেকে কেরলে ভোটের প্রাথমিক ট্রেন্ডে স্ট্রাইকরেট বিজয়ন সরকার ধরে রেখেছে , বলাই যায়! এদিকে সেবার কংগ্রেস জোট ৪৭ টি আসন পায়। ২০১৬ সালে কেরলে বিজেপি ১ টি আসন জেতে। এবার সেখানে ৩ টিতে এগিয়ে বিজেপি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications