দিল্লির মসনদে বিজেপি আসতেই থরহরিকম্প, সিল করে দেওয়া হল সচিবালয়, জারি হল বড় নির্দেশ
Delhi Secretariat Sealed: দিল্লির রাজনীতিতে পট পরিবর্তন (Delhi Vote Result 2024)। প্রবল বিজেপি ঝড়ে উড়ে গেল আম আদমি পার্টি। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দীর্ঘ ২৭ বছর দিল্লির মসনদে ফের একবার বিজেপি সরকার। তাৎপর্যপূর্ণ ভাবে রাজধানীর বুকে খাতাই খুলতে পারল না কংগ্রেস। আর এহেন ফলাফল সামনে আসতেই দিল্লির মসনদে হুলস্থূল কাণ্ড। রাতারাতি সিল করে দেওয়া হল দিল্লির সচিবালয়।
শুধু তাই নয়, সচিবালয়ে থাকা সমস্ত নথি যাতে সুরক্ষিত থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। হঠাত করে এহেন নির্দেশ (Delhi Secretariat Sealed) কেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

জানা যাচ্ছে, দিল্লি সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি ছাড়া দিল্লি সচিবালয় থেকে কোনও ফাইল কিংবা নথি বা কম্পিউটার হার্ডওয়্যার বাইরে নিয়ে যাওয়া যাবে না। নিরাপত্তা এবং রেকর্ডের কথা ভেবেই এহেন নির্দেশিকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়ে সংশ্লিষ্ট দফতর এবং আধিকারিকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
General Administration Department, Government of Delhi issues a notice.
— ANI (@ANI) February 8, 2025
"To address security concerns and the safety of records, it is requested that no files/documents, Computer Hardware etc. may be taken outside Delhi Secretariat complex without permission from GAD. It is… pic.twitter.com/VZU4CU5xpt
এহেন নির্দেশিকা সামনে আসার পরেই জানা যাচ্ছে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বাইরে এবং ভিতরে নিরাপত্তা দেওয়া হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে আম আদমির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির দাবি, অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ঢালাও মদের লাইসেন্স দেওয়া সহ একাধিক কেলেঙ্কারি সামনে এসেছে।
আর সেই সমস্ত অভিযোগে ইতিমধ্যেই খোদ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে জেলে যেতে হয়েছে। যদিও নিজেদের বারবার স্বচ্ছ বলে দাবি করেছেন আপ নেতা-মন্ত্রীরা। এমনকি যে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তা বিজেপির ষড়যন্ত্র বলেও দাবি করা হয়েছে। যদিও দিল্লির ভোটে এই দুর্নীতির কথা মানুষের সামনে তুলে ধরেছেন বিজেপি নেতারা। আর তাই পট বদলাতেই যাতে কোনও ফাইল না চুরি হয়ে যায় সেজন্যেই এহেন নির্দেশিকা বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, কেজরিওয়াল সহ আপ সরকারের কেলেঙ্কারি ফাঁস করতে এখন থেকে কোমর বেঁধে নামছে বিজেপি।












Click it and Unblock the Notifications