আর্থিক ক্ষতির মুখে পড়ে এবার ভারতে ব্যবসা গোটানোর পথে ভোডাফোন
দীর্ঘদিন ধরে ক্রমাগত লোকসানের সম্মুখীন হওয়ায় এবার ভারত থেকে ব্যবসা গোটানোর পথে ভোডাফোন। টেলিকম সেক্টরে এই বিষয়ে চাপা গুঞ্জন চলছিল দীর্ঘদিন ধরেই। বর্তমানে একটি বেসরকারি সংবাদসংস্থার তরফে ভারতে ভোডাফোনের মুখপাত্রের সঙ্গে ই-মেল মারফত এই বিষয়ে জানতে চাওয়া হলে সরাসরি বলে দেওয়া ভোডাফোনের কর্পোরেট যোগাযোগ গোষ্ঠীর প্রধান বেন প্যাডোভ্যানের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে।

পাশাপাশি বিগত কয়েক মাসে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে না পেরে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক গ্রাহক হারিয়েছে ভোডাফন ও তার অংশীদার সংস্থা আইডিয়া। যার জেরে নতুন করে বাজার থেকে কোনও মুনাফা অর্জনেও ব্যর্থ হয়েছে ভোডাফোন-আইডিয়া। এই জন্য বর্তমানে ভোডাফোন তার ঋণদাতাদের কাছে ঋণের বোঝা কমানোর জন্য আবেদন করেছে বলেও টেলিকম সেক্টরে কানাঘুষো শোনা যায়।
অন্যদিকে সাময়িক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও ঋণ কমানোর কোনও আবেদন তারা করেনি বলে বলে বুধবার একটি একটি বিবৃতিও জারি করে সাফ জানিয়ে দেয় ভোডাফোন। ওই বিবৃতিতে তারা জানায়, 'ঋণের বোঝা কমানোর ব্যাপারে ভোডাফোনের তার ঋণদাতাদের কাছে আবেদনের যে খবর ইতিমধ্যেই বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে তা সর্বৈবভাবে মিথ্যে। আমরা সর্বত ভাবে এই অভিযোগ অস্বীকার করি। এরকম কোনও অনুরোধ কোনও ঋণদাতার কাছে এখনও পর্যন্ত করা হয়নি।’ পাশাপাশি ঋণদাতাদের বকেয়া অর্থও শীঘ্রই ভোডাফোনের তরফে দিয়ে দেওয়া হবে বলেও সংস্থার তরফে জানানো হয়।
অন্যদিকে ইতিমধ্যেই গত ২৫শে অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন-আইডিয়াকে 'অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ'-এর (এজিআর) জন্য ২৮,৩০৯ কোটি বয়েকা টাকা দ্রুত মেটানোর কথাও বলে। যদিও দেশের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের এই রায়ের পড়েই কিছুটা বিমর্ষ হয়ে পড়তে দেখা যায় এই বিদেশি টেলিকম সংস্থার কর্মকর্তাদের।
এই রায়ের পরই গত ৫২ সপ্তাহের মধ্যে ভোডাফোনের শেয়ার সূচকে উল্লেখযোগ্য পারাপতন দেখতে পাওয়া যায়। বুধবার সকালে ভোডাফোনের শেয়ার প্রায় ৩.৮৬ পয়েন্ট নেমে যায়। অন্যদিকে কয়েক মাসে দেশব্যাপী ভোডাফোনের এই আর্থিক স্থলন সম্পর্কে বলতে গিয়ে সংস্থার তরফে বলা হয়, ' এই আর্থিক ক্ষতির মোকাবিলা আমরা দ্রুতই আমাদের আইনজ্ঞের পরামর্শ নেব। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই কোম্পানির পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’












Click it and Unblock the Notifications