সমস্ত গ্রাহকদের জন্য পাঁচটি 'সুপার প্ল্যান' নিয়ে এল ভোডাফোন
২জি, ৩জি ও ৪জি গ্রাহকদের জন্য ভোডাফোন ইন্ডিয়া পাঁচটি প্রিপেইড সুপার প্ল্যান নিয়ে এসেছে। এতে ডেটা, এসএমএস, আনলিমিটেড লোকাল, এসটিডি ও ন্যাশনাল রোমিং কলের বিশেষ সুবিধা থাকবে।
২জি, ৩জি ও ৪জি গ্রাহকদের জন্য ভোডাফোন ইন্ডিয়া পাঁচটি প্রিপেইড সুপার প্ল্যান নিয়ে এসেছে। এতে ডেটা, এসএমএস, আনলিমিটেড লোকাল, এসটিডি ও ন্যাশনাল রোমিং কলের বিশেষ সুবিধা থাকবে। জিও সহ বাকীদের টেক্কা দিতেই এই প্ল্যান বাজারে এনেছে ভোডাফোন।

৫০৯ টাকার প্ল্যানে ১ জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে। ১০০টি এসএমএস, আনলিমিটেড লোকাল-এসটিডি ও ন্যাশনাল রোমিং ফ্রি ৮৪ দিনের জন্য।
৪৫৮ টাকার প্ল্যানে ৭০ দিনের বৈধতা থাকবে। বাকীটা আগের প্ল্যানের মতোই। এছাড়া ৩৪৭ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতা থাকছে। তবে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে।
এগুলির পাশাপাশি ১৯৯ টাকার প্ল্যান রয়েছে যার বৈধতা ২৮ দিনের ও ৭৯ টাকার প্ল্যান রয়েছে যার বৈধতা ৭ দিনের বলে ভোডাফোন ইন্ডিয়া জানিয়েছে। সারা দেশে এই প্ল্যানের বৈধতা থাকবে।












Click it and Unblock the Notifications