Leopard vs Dog: কুকুরের ভয়ে পালাল চিতা! মহারাষ্ট্রের ভাইরাল ভিডিও দেখলে অবাক হবেন
Leopard vs Dog: গভীর রাতে অতি সন্তর্পণে একটি বাড়িতে প্রবেশ করেছিল চিতা। কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি অতন্দ্র প্রহরী হিসেবে সারমেয়র উপস্থিতিতে। আন্ডারডগ কুকুরটি নিজে বেঁচে গিয়েছে, বাঁচিয়েছে বাড়িটিকেও।
মহারাষ্ট্রের এই ঘটনার সিসিটিভি ফুটেজ বন দফতরের তরফে শেয়ার করা হয়েছে। মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মহারাষ্ট্রের আমমেদনগরের একটি বাড়িতে রাত্রিবেলা চিতাটি ঢুকছে। খুব ধীর গতিতেই প্রবেশ করছিল। সেখানেই চিতাটি দেখতে পায় কুকুরটিকে। কুকুরটির দিকে তেড়েও যায়। কিন্তু সারমেয়টির আগ্রাসী মেজাজ দেখে পিছিয়ে আসে চিতা।
कुत्ता बाद में pic.twitter.com/4GZo0QC7gE
— Raja Babu (@GaurangBhardwa1) June 28, 2023
কুকুরটি এত জোরে ডাকছিল যে চিতাটি ভয় পেয়ে যায়। সে কারণেই কুকুরের দিকে লাফ দেওয়ার পরমুহূর্তেই পিছিয়ে কিছুটা দূরে চলে আসে। তারপর আর কুকুরটির সঙ্গে লড়াইয়ে না গিয়ে শেষ অবধি ওই এলাকা ছাড়ে চিতাটি।

কুকুরটি যেভাবে বাড়িটিকে রক্ষা করেছে তা দেখে মুগ্ধ নেটাগরিকরা। কেউ সেই ভিডিওটিতে চেনা প্রবাদ লিখেছেন, আপনে গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। কেউ লিখেছেন, কুকুর পোষার সবচেয়ে ভালো উদাহরণ এই ভিডিও। এ কারণেই কুকুরদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকে মিমও বানিয়ে ফেলেছেন।
Maharashtra: A dog scared away a leopard that entered the rural area of Rahuri taluka in Ahmednagar.
— ANI (@ANI) June 28, 2023
(Video Source: Forest Department) pic.twitter.com/NkhLcZWmNy
আরেক নেটাগরিক লিখেছেন, মহারাষ্ট্রের কুকুররাও শের! কেউ আবার লিখেছেন, কয়েক সেকেন্ডের জন্য কুকুরটির আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিল! যদিও রাহুরি তালুকে নিরাপদে বসবাস করা নিয়ে সংশয় প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ভিডিও দেখে বোঝা যাচ্ছে লেপার্ডটি ক্ষুধার্ত ছিল না। নাহলে কুকুরটিকে প্রাণে মেরে ফেলত কয়েক মুহূর্তেই।

কুকুরের তাড়া খেয়ে চিতার পিছু হঠে জঙ্গলে মিলিয়ে যাওয়ার দৃশ্য অবাক করার মতোই। গত জানুয়ারিতে ভাইরাল হয়েছিল কর্নাটকের রামনগরের একটি ভিডিও। যেখানে চিতার সঙ্গে লড়াই হয়েছিল কুকুরের। কুকুরটিকে হত্যা করে তবে এলাকা ছেড়েছিল চিতাটি। তবে কোনও মানুষের ক্ষতি হয়নি। মহারাষ্ট্রের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা উপহার দিয়েছে।
Bsdk mujhe drane aaya tha pic.twitter.com/oJWf2OXXUb
— Nikhil thakur🇮🇳 (@Nikhil__thakur2) June 28, 2023
Sonam bajwa thi kya🤔🤣 pic.twitter.com/jE60Hn32Ni
— Saurav Jha (@nyay_ka_masiha) June 28, 2023
Dusre kutte ye ghatna sunne ke baad pic.twitter.com/jMlQBEPaY0
— जेस्सी 2.0 पिंकमेन ( नीला निशान ) (@Crystle_Meth) June 29, 2023












Click it and Unblock the Notifications