Viral Video: 'দিল তো বাচ্চা হ্যায়...', ডান্স ফ্লোরে বৃদ্ধের নাচ চমকে দিয়েছে নেটিজেনদের
কোনও এক অনুষ্ঠানের ডিজে ফ্লোরে নাচতে দেখা যাচ্ছে ওই বৃদ্ধকে। সম্ভবত কোনও বিয়ের অনুষ্ঠানের ভিডিও এটি। বৃদ্ধের পরণে সাদা শার্ট, প্যান্ট, চোখে চশমা।
কোভিড পরিস্থিতিতে চারপাশে শুধুই নেতিবাচক খবর শোনা গিয়েছে। মন খারাপ খারাপ করা খবরের ভিড়ে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে কিছু মজাদার ভিডিও।
সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। যেখানে দেখা যাচ্ছে গানের তালে মনের আনন্দে নেচে চলেছেন এক বৃদ্ধ। তাঁর নাচের ভঙ্গি অল্পবয়সী ছেলেদেরও হার মানাবে।

পোস্ট হতেই ভাইরাল সেই ভিডিও
পোস্ট হতেই ভাইরাল সেই ভিডিও। কোনও এক অনুষ্ঠানের ডিজে ফ্লোরে নাচতে দেখা যাচ্ছে ওই বৃদ্ধকে। সম্ভবত কোনও বিয়ের অনুষ্ঠানের ভিডিও এটি। বৃদ্ধের পরণে সাদা শার্ট, প্যান্ট, চোখে চশমা। গানের তালে কখনও বসে, কখনও দাঁড়িয়ে নাচছেন তিনি। তাঁর এনার্জি দেখে মুগ্ধ অনেকেই। প্রণব ডঙ্ক গুরজর নামে এক ব্যক্তি এই।

ভিডিওতে হু হু করে বাড়ছে লাইক, শেয়ার, কমেন্ট
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে হু হু করে বাড়ছে লাইক, শেয়ার, কমেন্ট। কেউ লিখেছেন, 'দারুন।' কেউ লিখেছেন, 'এভাবে আমিও যদি নাচতে পারতাম!' তবে এটাই প্রথম নয়, এমন অনেক বয়স্ক ব্যক্তির ভিডিও আগেও ভাইরাল হয়েছে।

আগেও ভাইরাল হয়েছিলেন এক ব্যক্তি
সম্প্রতি এক ব্যক্তিকে 'আগে পিছে ডোলতে হো' গানে নাচতে দেখা গিয়েছিল। সেই ভিডিও যথেষ্ট পছন্দ করেছিলেন নেটিজেনরা। ইমোজিতে ভরিয়ে দিয়েছিলেন অনেকেই। এ সব ভিডিও আসলে একটাই কথা মনে করায়, মনের কোনও বয়স হয় না। বয়স একটা সংখ্যা মাত্র, মনে সবসময়ই একটা শিশু লুকিয়ে থাকে।

তবে এই বৃদ্ধ আসলে কে?
তবে এই বৃদ্ধ আসলে কে? তা এখনও জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর ভাবে ভাইরাল হয়েছেন ইনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications