মনিপুরে হিংসা! পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্ফু চুরাচাঁদপুরে
মনিপুরের হিংসা বিধ্বস্ত চুরাচাঁদপুরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে সেখানে কার্ফু জারি করা হয়েছে। এদিন জেলাপ্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্ফু জারি থাকবে। চুরাচাঁপদুপ জেলার অধীনে কাংভাল, তুইবং এবং চুরাচাঁদপুর মহকুমায় এই কার্ফু জারি করা হয়েছে।
চুরাচাঁদপুর জেলা প্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, সেখানকার রাজস্ব এলাকার মধ্যে শান্তিভঙ্গ, শান্তি বিঘ্নিত করা এবং মানুষের জীবন ও সম্পত্তি বিপদের মধ্যে রয়েছে। জনগণের শান্তি বিঘ্নিত করা এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কোনও ব্যক্তির বাসস্থানের বাইরে চলাফেরা শান্তি বিঘ্নিত করতে পারে। তা জানসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে এবং মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিপদের কারণ হতে পারে। প্রসঙ্গত এই জেলায় ২৯ এপ্রিল প্রথমে রাতের কার্ফু জারি করা হয়।

গত সপ্তাহের শুরুতে একজল লোক তুইবং এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভানোর জন্য আসা দমকলের কাজেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে আগুনে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হয়ে যায়। এছাড়াও সরকারি নথিও পুড়ে যায়।

এর আগে গত ২৮ এপ্রিল চুরাচাঁদপুরে নিউ লামকার সদ্ভাবনা মণ্ডপে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেখানে জনসভায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর ভাষণ দেওয়ার কথা ছিল। জানা গিয়েছে ২৭ এপ্রিল বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী অনুষ্ঠান স্থলে আক্রমণ চালিয়ে ১০০-র বেশি চেয়ার ও অন্য সরঞ্জামে আগুন লাগিয়ে দেয়।












Click it and Unblock the Notifications