ব্রিটেনের আদালতে খারিজ আবেদন, ২৮ দিনের মধ্যে বিজয় মালিয়াকে ভারতে ফেরানো হবে
করোনা আবহে বড় সাফল্য সব টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানানোর কয়েক মিনিটের মধ্যেই ব্রিটেনের আদালতে খারিজ বিজয় মালিয়ার আবেদন
করোনা আবহে বড় সাফল্য সব টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানানোর কয়েক মিনিটের মধ্যেই ব্রিটেনের আদালতে খারিজ বিজয় মালিয়ার আবেদন। ২৮ দিনের মধ্যে ভারতে ফেরানো হতে পারে ঋণখেলাপি বিজয় মালিয়াকে। ব্রিটিশ সুপ্রিম কোর্টে ভারতের প্রত্যর্পণের আবেদনে সিলমোহর।

মালিয়ার আবেদন খারিজ
করোনার সংকটজনক পরিস্থিতির মধ্যে সুযোগ খুঁজছিলেন ঋণ খেলাপি লিকার ব্যারন বিজয় মালিয়া। কিন্তু শেষ রক্ষা হল হল না। প্রত্যর্পণের কোপে পড়তেই হল বিজয় মালিয়াকে। মান বাঁচাতে কয়েকঘণ্টা আগেই তিনি নিঃশর্তে সব টাকা ফেরানোর টোপ দিয়েছিল ভারত সরকারকে। কিন্তু কোনওভাবে আর মান বাঁচাতে পারলেন না। ব্রিটেনের আদালতে খারিজ হয়ে গেল প্রত্যর্পণের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মালিয়ার আবেদন। ব্রিটেনের সুপ্রিম কোর্টে করা ভারত সরকারের প্রত্যর্পণের মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে লন্ডন হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার লন্ডন হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়।

২৮ দিনের মধ্যেই ফেরানো হবে ভারতে
করোনা আবহে সুখবর এলো ভারতে। লন্ডন হাইকোর্টে বিজয় মালিয়ার আবেদন খারিজ হওয়ার পরেই তাঁকে ভারতে ফেরানোর তোরজোর শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে সব প্রক্রিয়া শেষ করে ২৮ দিনের মধ্যেই বিজয় মালিয়াকে দেশে ফেরানো হবে। বিট্রেন সরকারের পক্ষ থেকে মালিয়াকে প্রত্যর্পণের জন্য সবরকম সহযোগিতার কথা বলা হয়েছে।

টাকা ফেরাতে চান মালিয়া
আর যে বাঁচতে পারবেন না সেটা আঁচ করেই শুনানির কয়েকঘণ্টা আগেই ভারত সরকারের কাছে কাতর অনুরোধ জানিয়েছিলেন বিজয় মালিয়া। তিনি বলেছিলেন যত টাকা তিনি নিয়েছেন তার পুরোটাই ফিরিয়ে দিতে চান। ভারতে এসবিআই-এর কাছে ১১০০০ কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে মালিয়ার বিরুদ্ধে।

পলাতক মালিয়া
২০১৯ সালে বিপুল পরিমাণ ঋণ খেলাপি করে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন বিজয় মালিয়া। বেশ কিছুদিন আত্মগোপন করে ছিলেন তিনি। তাঁর পর জানা যায় তিিন ব্রিটেনে রয়েছেন। সেখানে িবপুল পরিমাণ সম্পত্তির মালিক। তারপরেই তাঁকে ভারতে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের দ্বারস্থ হয় ভারত সরকার। তারপর থেকেই বিজয় মালিয়াকে প্রত্যর্পণের মামলা লড়ে চলেছে ইডি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications