Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহিলার গণধর্ষণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ৫ জন কিশোর সহ ৬ জন ধৃত

মহিলার গণধর্ষণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আবারও ধর্ষণের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। রাজ্যের বদায়ুঁ জেলায় গণধর্ষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ৩২ বছরের মহিলার সঙ্গে গণধর্ষণের ঘটনা পাঁচমাস আগে ঘটলেও সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই তা প্রকাশ্যে আসে।

মহিলার গণধর্ষণের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ৫ জন কিশোর সহ ৬ জন ধৃত


জানা গিয়েছে, বৃহস্পতিবার আক্রান্ত মহিলা পুলিশের কাছে অভিযোগ জানায় ৬ জন অভিযুক্তের বিরুদ্ধে। এই ৬ জনের মধ্যে ৫ জন কিশোর, পুলিশ সকলকে গ্রেপ্তার করেছে। ওই মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন যে পাঁচমাস আগে তিনি কাঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় পাঁচজন তরুণ তাঁকে গণধর্ষণ করে এবং ষষ্ঠজন মোবাইলে ভিডিও করছিল। মহিলা এও জানিয়েছেন যে এই ভিডিও ভাইরাল করার পাশাপাশি তাঁর স্বামী ও সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় যদি এই ঘটনা কাউকে জানান তিনি। কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরই ওই মহিলা সাহস করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

বদায়ুঁর এএসপি সঙ্কল্প শর্মা জানিয়েছেন যে অভিযুক্তরা গ্রাম ও তার আশেপাশে ৩০০ টাকার বিনিময়ে ওই ভিডিও বিক্রি করেন। এই ঘটনার তদন্ত চলছে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। কিছুদিন আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বদায়ুঁতে। যেখানে ৫০ বছরের এক অঙ্গনওয়াড়ি মহিলাকে মন্দিরের মধ্যেই গণধর্ষণ করা হয় এবং খুন করে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+