প্রয়াত আম্মার হাসপাতালে ভর্তি থাকার সময়ের গোপন ভিডিও প্রকাশ্যে
আরকে নগর বিধানসভা নির্বাচন নিয়ে ডিএমকে-এআইএডিএমকে গোষ্ঠীর বিবাদ জমে উঠেছে। সেই উত্তেজনায় ঘৃতাহুতি দিয়ে এবার সামনে এল নতুন এক ভিডিও।
আরকে নগর বিধানসভা নির্বাচন নিয়ে ডিএমকে-এআইএডিএমকে গোষ্ঠীর বিবাদ জমে উঠেছে। সেই উত্তেজনায় ঘৃতাহুতি দিয়ে এবার সামনে এল নতুন এক ভিডিও। সেই ভিডিওয় রয়েছেন প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা। ২০১৬ সালের সেপ্টেম্বরে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হয়ে ৭৫ দিন সেখানেই কাটিয়ে প্রয়াত হন তিনি।

হাসপাতালে ভর্তি থাকাকালীন জয়ার একটি ভিডিও সামনে এসেছে। দেখা যাচ্ছে জয়ললিতা সজ্ঞানে রয়েছেন। হাসপাতালের বিছানায় আধশোওয়া অবস্থান কিছু পানীয় খাচ্ছেন। হাতে শরীরে যন্ত্রপাতি গোঁজা।
ভিডিওটি কিছু সেকেন্ডের। জয়ার প্রয়াণের পর অনেক জায়গায় বলা হয়েছিল, তিনি কেমন ছিলেন তা জানতে দেওয়া হয়নি। হাসপাতালে মৃত অবস্থাতেই তাকে রেখে দেওয়া হয়েছিল। কী চিকিৎসা হয়েছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছিল। তবে এখানে দেখা যাচ্ছে, তিনি সজ্ঞানে রয়েছেন এবং অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।
blob:https://www.dailymotion.com/efd7a07f-b74e-482e-96c0-a1e19058be9d












Click it and Unblock the Notifications