মোদীর কেন্দ্রে বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কংগ্রেসের দখলে

মোদীর কেন্দ্র বারাণসীতেই ছাত্রভোটে হারল এবিভিপি। বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে জিতল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন।

মোদীর কেন্দ্র বারাণসীতেই ছাত্রভোটে হারল এবিভিপি। বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে বিপুল ভোটে জিতল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন। প্রায় ৪৮৫ ভোটে জিতেছে এনএসইউআই। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনএসইউআইয়ের চন্দন কুমার মিশ্র। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অবনীশ পাণ্ডে। লাইব্রেরিয়ানের পদে নির্বাচিত হয়েছেন রজনীকান্ত দুবে।

মোদীর কেন্দ্রে বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কংগ্রেসের দখলে

সভাপতি পদে এনএসইউআইয়ের শিবম শুক্লা পেয়েছেন ৭০৯টি ভোট। সেখানে এবিভিপির হর্ষিত পাণ্ডে পেয়েছেন মাত্র ২২৪টি ভোট। অন্যদিকে সহ সভাপতি পদে এনএসইউআইয়ের চন্দন কুমার মিশ্র পেয়েছেন ৫৫৩টি ভোট। সাধারণ সম্পাদক পদে অবনীশ পাণ্ডে পেয়েছেন ৪৮৭টি ভোট। সেই তুলনায় এবিভিপি প্রার্থীরা নিতান্তই নগন্য ভোট পেয়েছেন

মোদীর কেন্দ্রে এবিভিপির এই ফলাফল রীতিমত চমকে দেওয়ার মত। কলেজে ফলাফল ঘোষণার পর পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিসি নিরাপত্তা দিয়ে জয়ী প্রার্থীদের বাড়িতে পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+