Namo Bharat Rapid Rail: বন্দে মেট্রো এখন থেকে নমো ভারত র‍্যাপিড রেল, আমেদাবাদকে বড় উপহার মোদীর

Namo Bharat Rapid Rail: বন্দে মেট্রোর নাম বদল। ভারতীয় রেল এর নাম রাখল নমো ভারত র‍্যাপিড রেল। আজ আমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো প্রকল্প উদ্বোধন করলেন।

তার আগেই এই নাম পরিবর্তনের ঘোষণা ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। আমেদাবাদ থেকেই বেশ কয়েকটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন মোদী। প্রথম নমো ভারত র‍্যাপিড রেল যাত্রা শুরু করল আমেদাবাদেই।

Namo Bharat Rapid Rail

জানা যাচ্ছে, নমো ভারত র‍্যাপিড রেলে আমেদাবাদ থেকে ভূজের ৩৫৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে ৫ ঘণ্টা ৪৫ মিনিটে। যাত্রীদের পরিষেবা দেওয়া শুরু হবে আগামীকাল থেকে। টিকিটের দাম ধার্য করা হয়েচে ৪৫৫ টাকা। যা যাত্রীদের নাগালের মধ্যেই বলে মনে করা হচ্ছে।

এই ট্রেনটি ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে চলবে। আনজর, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হলভাড়, ধ্রানগাধরা, ভীরাগাম, চান্দলোদিয়া, সবরমতী, কালুপুর (আমেদাবাদ) স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি। এই পরিষেবার মাধ্যমে মেট্রো সফরকে এক অন্য ধাপে পৌঁছে দিতে সক্ষম হলো ভারতীয় রেল।

এক শহর থেকে অন্য শহরকে জুড়তে ট্রেনের বিভিন্ন পরিষেবা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নমো ভারত র‍্যাপিড রেল। জানা যাচ্ছে, এই ট্রেনে ১১৫০ জনের বসার ও ২০৫৮ জনের দাঁড়ানোর বন্দোবস্ত রয়েছে। এসি কোচ গদিওয়ালা সিট রয়েছে।

অনেকে এই ট্রেনের সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের মিল খুঁজে পেয়েছেন। অটোমেটিক স্লাইডিং ডোর, দুই দিকেই ইঞ্জিন রয়েছে। এই ট্রেনটি অসংরক্ষিত। অর্থাৎ ট্রেন ছাড়ার আগে টিকিট কেটে উঠতে পারবেন যাত্রীরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। ছিলেন রাজ্যপাল আচার্য দেবব্রত। মেট্রোয় স্কুলপড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজনের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+