Vande Bharat Parcel Service: বন্দে ভারতের এই ট্রেনে উঠতে পারবেন না কোনও যাত্রীই! বদলে যাচ্ছে ডিজাইন

Vande Bharat Parcel Service: টিকিটের দাম তুলনামূলক বেশি হলেও যাত্রা ক্ষেত্রে বন্দে ভারতেই আস্থা রাখছেন যাত্রীরা! শুধুই যাত্রী স্বাচ্ছন্দ্য নয়, গতিও দেশের যাত্রীদের নজর কেড়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে। চেয়ার কারে সাফল্যের পর বন্দে ভারত স্লিপার আনছে রেল। শুধু তাই নয়, পার্সেল নিয়েও এবার ছুটবে দেশের প্রথম এই সেমি বুলেট।

খুব শীঘ্রই বন্দে ভারত পার্সেল সার্ভিস ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Rail)। যাতে খুব দ্রুত প্রিয় পণ্য পৌঁছে যাবে মানুষের কাছে। ইতিমধ্যে পার্সেল ট্রেনের (Vande Bharat Parcel Service) ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর। আর তা সবুজ সঙ্কেত পাওয়ার জন্য পাঠানো হবে।

Vande Bharat Parcel Service

আর তা মিললেই ভারতীয় রেলের (Indian Rail)ই তিহাসে আরও এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, লম্বা রুটে এই বন্দে ভারত পার্সল (Vande Bharat Parcel Service) চালানোর পরিকল্পনা আছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইল সহ ফ্রেশ প্রোডাক্ট যাতে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয় সেজন্যেই এহেন পদক্ষেপ। শুধু তাই নয়, গোলাপ-অর্কিডের মতো ফুল যাতে দেশের কোনায় কোনায় পৌঁছে যায় সেদিকেও নজর দেওয়া হবে।

ওই আধিকারিক জানিয়েছেন, এই ট্রেনগুলি (Vande Bharat Parcel Service) সেই রুটে বিশেষ পরিষেবা হিসাবে চালানো হবে যেখানে মোবাইল ফোন এবং তাজা এবং দামি পণ্যের বেশ চাহিদা আছে। এই বিষয়ে রেলের তরফে স্পেশাল সমীক্ষাও চালানো হবে। সেই অনুযায়ী বিশেষ বন্দে ভারত পার্সল ভ্যান চালানো হবে। এতে সম্ভবত কোনও যাত্রী পরিবহণ করা হবে না বলেই খবর।

বর্তমানে গোটা দেশে একাধিক রুটে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস সার্ভিস দিচ্ছে। আগামী কয়েকমাসের মধ্যে আরও বেশ কয়েকটি রুটে এই ট্রেন সামনে আসছে। শুধু তাই নয়, বন্দে ভারত স্লিপার ভার্সনও আসছে বাজারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন, আপাতত ১০টি বন্দে ভারত স্লিপার ট্রেন নির্মাণাধীন রয়েছে।

এছাড়াও ২০০ টি স্লিপার ভেরিয়েন্টে রেক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। এই সমস্ত ট্রেনগুলি পুরোদমে শুরু হয়ে গেলে ভারতের রেল যাত্রা একেবারে বদলে যাবে বলেই মনে করা হচ্ছে। পরিষেবার ক্ষেত্রে আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+