Vande Bharat Sleeper Express Train: দেশের এই রুটেই ছুটবে প্রথম স্লিপার ভার্সন, ভাড়া কত জানেন?

Vande Bharat Sleeper Express Train: ভারতের রেল (Indian Rail) ট্র্যাকে দারুণ ভাবে সফল! আর এহেন সাফল্যের পরেই আরও একটি ভার্সন বন্দে ভারত স্লিপার লঞ্চ করতে চলেছে ভারতীয় রেল। আগামী ১৫ নভেম্বর থেকেই নয়া এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে যাবে বলে খবর।

তবে বাণিজ্যিক যাত্রা শুরু হতে নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি হতে পারে বলেই খবর। কারণ প্রায় একমাসেরও বেশি সময় ধরে এই ট্রেনের ট্রায়াল রান হওয়ার কথা আছে বলে রেল সূত্রে খবর। তবে বাণিজ্যিক যাত্রা শুরু হলে কোথায় প্রথম চলবে এই ট্রেন (Vande Bharat Sleeper Express Train)? ভাড়াই বা ঠিক কত হবে? জানুন-

vande bharat

  • Vande Bharat Sleeper Express Train:

টিভি ৯ হিন্দির প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express Train) দেশের মধ্যে প্রথম নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে চালানো হবে। মূলত দেশের লম্বা দূরত্বের জন্যেই এই ট্রেন চালানো হবে।শুধু তাই নয়, লম্বা দূরত্বে যাত্রা করার ক্ষেত্রে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সেমি বুলেটের স্লিপার ভার্সন ডিজাইন করা হয়েছে। যা খবর, ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষের দিকে নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে। যদিও রেলের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

  • Vande Bharat Sleeper Express Train: ৮০০ কিমি যাত্রা করতে সময়...

নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে দূরত্ব প্রায় ৮০০ কিমি। দীর্ঘ এই পথ অতিক্রম করতে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Express Train) সময় লাগবে মাত্র ১৩ ঘণ্টা। ঘণ্টায় প্রায় ১৬০ কিমি গতিতে এই রুটে এই ট্রেন চালানো হবে। একাধিক স্টপেজ দিলেও দাঁড়ানোর সময় মাত্র দুমিনিট থাকবে। প্রকাশিত খবর অনুযায়ী, সন্ধ্যা নাগাদ এই ট্রেন দিল্লি থেকে ছাড়তে পারে।

  • Vande Bharat Sleeper Express Train: রয়েছে আরও কয়েকটি রুট

শুধু নয়াদিল্লি-শ্রীনগর নয়, দিল্লি মুম্বই এবং দিল্লি চেন্নাই'য়ের মধ্যেও বন্দে ভারতের স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper Express Train) চালানো হতে পারে। এমনকি শোনা যাচ্ছে, বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটি যে বন্দে ভারত চালানো হচ্ছে তা বদলে স্লিপার চালানো হবে। তবে রেলের তরফে এও বিষয়ে এখনও জানানো হয়নি কিছু।

  • Vande Bharat Sleeper Express Train: যাত্রী ধারণ ক্ষমতা

বন্দে ভারত স্লিপারে যাত্রীরা তিনটি ক্লাসের সুবিধা পাবেন। যেমন থাকবে এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়র এবং এসি- ৩ টিয়ার। সাধারণ কোচ থাকবে না। সম্পূর্ণ ট্রেন হবে বাতানুকূল। প্রকাশিত খবর, স্লিপার ভেরিয়েন্টে যাত্রী ক্ষমতা ১১২৮। মোট ১৬ কোচের ট্রেনব (Vande Bharat Sleeper Express Train) হবে।

  • Vande Bharat Sleeper Express Train: কত হতে পারে ভাড়া?

নয়া বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Express Train) আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। সর্বত্র নতুন এবং উন্নত প্রযুক্তির ছোঁয়া দেখা যাবে। তবে এখনও পর্যন্ত ভাড়া ঠিক করা হয়নি। খুব শীঘ্রই এই বিষয়ে রেলের তরফে জানানো হতে পারে। তবে অন্যান্য ট্রেনের তুলনায় দেশের অন্যতম এই প্রিমিয়াম ট্রেনের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষ যাতে যাত্রা করতে পারেন সে বিষয়টি নজর রাখা হবে বলে রেল সূত্রে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+