Vande Bharat Express Train Updates: হাওড়া থেকে দিল্লি ছুটবে বন্দে স্লিপার! আসছে ১০ টা নতুন প্রিমিয়াম ট্রেন

Vande Bharat Express Train Updates: বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের জন্য সুখবর! আরও মসৃণ হতে চলেছে ট্রেন যাত্রা। খুব শীঘ্রই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন ট্র্যাকে ছোটার জন্য তৈরি। ইতিমধ্যে সফল ট্রায়াল রান। তবে এখানেই শেষ নয়, রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ১০ টি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে দেশের একাধিক রুটে। আর সেই পরিকল্পনা ইতিমধ্যেই রেলমন্ত্রক সেরে ফেলেছে বলে খবর।

এমনকী কোন রুটগুলিতে এই ট্রেন ছুটবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রোটোটাইপ স্লিপার বন্দে ভারত (Vande Bharat Express Train Updates) সবদিকে সফল হলে আগামী এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আরও নয়টি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express Train Updates

যা দূরপাল্লার যাত্রীদের যাত্রাকে আরও সহজ করবে বলে দাবি করা হচ্ছে।

Vande Bharat Express Train Updates: প্রোটোটাইপের সফল ট্রায়ান

প্রথম ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনটিকে (Vande Bharat Express Train Updates) কয়েক দফায় পরীক্ষা চালানো হয়েছে। পাঁচশো চল্লিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কভার করেছে সেটি। সর্বোচ্চ ১৮০ কিমি গতি বেগেও ছুটেছে। রেল সূত্রে খবর, দেশের মাটিতে প্রথম দেশের প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার ভার্সন ট্রেনটিকে নানা ভাবে পরীক্ষা করা হয়। সব দিক থেকেই সফল হয়েছে বলে খবর। খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে এই ট্রেনের পরিষেবা শুরু হবে বলে খবর।

Vande Bharat Express Train Updates: কোন রুটে চলবে?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নয়া বন্দে ভারতগুলি (Vande Bharat Express Train Updates) সম্ভবত মুম্বই-দিল্লি-মুম্বই, দিল্লি-বেঙ্গালুরু-দিল্লি, দিল্লি-হাওড়া-দিল্লি, দিল্লি-রাচি-দিল্লি কিংবা দিল্লি-আহমেদাবাদ-দিল্লি পর্যন্ত চালানো হতে পারে। যদিও এই বিষয়ে রেলের তিরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি রেলের তরফে। তবে এই সমস্ত রুটে একেবারে যুদ্ধকালীন তৎপরতয় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+