মোষের ধাক্কার পর এবার চাক্কা জ্যাম, ফের প্রশ্নের মুখে ভারতের বুলেট ট্রেন
ফের প্রশ্নের মুখে ভারতের বন্দে ভারত এক্সপ্রেস। বুলেট ট্রেনের এবার চাকা জ্যাম হয়ে গেল। বেনারসগামী বন্দে ভারত এক্সপ্রেসের এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে ভাগ্যবশত গ্রাউন্ড স্টাফ যারা আছেন তাঁরা দ্রুত এই সমস্যা ধরে ফেলেন। এরপরেই তাঁরা বিষয়টি দ্রুত রেলওয়ে অপারেটরদের জানান। ট্রেনটি তখন ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটছিল, তখনই ঘটে এই ঘটনা।

কী ঘটে?
ট্রেন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ দাঁড়ায় বুলন্দশহরের ওয়াইর রেল স্টেশনে। এটি দিল্লি থেকে ৬৭ কিলোমিটার দূরে অবস্থিত। ১২.৪০ নাগাদ এই ট্রেনটির যাত্রীদের শতাব্দী এক্সপ্রেসের রেকে পাঠিয়ে দেওয়া হয় এবং জানা গিয়েছে সেটিকে দিল্লি থেকেই আনা হয়েছিল। এই নিয়ে তৃতীয়বার বন্দে ভারত এক্সপ্রেস আরও এক সমস্যার সম্মুখীন হল।

মোষের ধাক্কায়
এর আগে মোষের ধাক্কায় ট্রেনের সামনের অংশ খসে পড়ে গিয়েছিল। জানা যায় ওই ট্রেন মধ্য মুম্বই থেকে গান্ধীনগরে যাচ্ছিল। সেই যাবার পথেই ঘটে দুর্ঘটনা। রেল ট্র্যাকে এসে পড়ে এলদল মোষের দল। হালকা ধাক্কা লাগে একটির সঙ্গে, খুলে কায় সামনের অংশ। ওই ঘটনা ঘটেছিল সকাল ১১টা ১৫ মিনিটে বাতবা ষ্টেশন থেকে মনিনগর ষ্টেশনের মাঝে।

সেমি বুলেট ট্রেন
দেশের অন্যতম সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর হাত ধরে এই রুটে এই ট্রেন সার্ভিস চালু হয়। তবে এই ঘটনায় ওই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। সাময়িক ভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনার পরেই রেলের আধিকারিকরা জানাচ্ছেন, ঘটনার কারণে ট্রেনের সামনে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ভেঙে পড়া অংশটিকে ফের ঠিক করা হবে বলে জানানো হয়েছে। তবে এতে পরিষেবাতে কোনও সমস্যা হবে না বলেও রেলের তরফে জানানো হয়। ঠিক সময়ে ফের এই ট্রেন ছাড়বে বলেও জানানো হয়।

গো-মোষ পালনে
গুজরাত সহ ওই এলাকায় বহু মানুষ গো-মোষ পালনের সঙ্গে যুক্ত। বেশির ভাগই বন্দে ভারত ট্রেনের সময়সূচি জানেন না। আর তা না জানার কারণে মোষগুলিকে ছাড়া ছিল বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications