Vande Bharat Express: বাংলা দিয়ে ছুটবে আরও এক বন্দে ভারত! দায়িত্বে দক্ষিণ-পূর্ব রেল
আরও একটি বন্দেভারত এক্সপ্রেস চলতে পারে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনও প্রান্তিক স্টেশন থেকে এই বন্দেভারত ছাড়বে না। পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ-পূর্ব রেলের এলাকার মধ্যে এই বন্দেভারত চলতে পারে। ভাল বাংলায় বলা যেতে পারে, পশ্চিমবঙ্গকে ছুঁয়ে যেতে পারে নতুন এই বন্দেভারত এক্সপ্রেস।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তিনটি বন্দে ভারত চলাচল করে। যার একটি বা দুটি প্রান্তিক স্টেশনই এই রাজ্যেই অবস্থিত। যার একটি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দেভারত, হাওড়া-পুরী বন্দেভারত, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দেভারত। আরেকটি ট্রেনের ট্রায়াল রান চলছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, টাটানগর থেকে বারাণসী রুটে বন্দেভারত চালু করা হতে পারে। এই দুটি স্টেশনের দুটিই বাংলার বাইরের। তবে যাত্রা পথে তা পশ্চিমবঙ্গের কিছু এলাকার ওপর দিতে যেতে পারে।
এই বন্দেভারতের প্রস্তাবিত প্রাথমিক রুট হল, টাটা, পুরুলিয়া, মুরি, লোহারডাগা, ডালটনগঞ্জ, সাসারাম, ভাবুয়া রোড, দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে বারাণসী পর্যন্ত। এই ট্রেনের রুট নিয়ে এখনও রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
পরবর্তী পর্যায়ে দেশের একাধিক রুটে বন্দেভারত এক্সপ্রেস চালুর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান চলছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications