রবিবাসরীয় সকালে রাহুলের হুংকার, মোদীকে গদি ছাড়তে বললেন কংগ্রেস সহ-সভাপতি
হয় মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন, নাহলে গদি ছাড়ুন। রবিবাসরীয় সকালেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বার্তা দিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী
হয় মূল্য়বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন, নাহলে গদি ছাড়ুন। রবিবাসরীয় সকালেই টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বার্তা দিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। সেইসঙ্গে মোদীর আমলে কর্মসংস্থারও তলানিতে ঠেকেছে বলে তোপ দেগেছেন রাহুল।

গুজরাটের প্রথম দফা ও হিমাচল প্রদেশে নির্বাচনের আগে এটাই ছিল শেষ রবিবার। অবশ্য দিন কয়েক আগেই রান্নার গ্যাসের দাম একলাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভোটের বাজারে বিজেপিকে কোনঠাসা করতে সেই সুযোগ একেবারে লুফে নিয়েছে বিরোধীরা। রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রীকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিলেন কংগ্রেসের সহসভাপতি। রবিবার সকাল সকাল প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করলেন তিনি।
महंगी गैस, महंगा राशन
— Office of RG (@OfficeOfRG) November 5, 2017
बंद करो खोखला भाषण
दाम बांधो, काम दो
वर्ना खाली करो सिंहासन https://t.co/LMd2KL0N5t
জিএসটি, নোট বাতিল তো ছিলই এবার কংগ্রেসের নতুন হাতিয়ার হয়েছে বেকারত্ব। সম্প্রতি নির্বাচনী প্রচারে গুজরাটে গিয়ে রাহুল বলেন, প্রধানমন্ত্রী অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে সেগুলি সবই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। ভারতে প্রতিদিন মাত্র ৪৫০ কর্মসংস্থান তৈরি হয় যেখানে চিনে প্রতি ২৪ ঘন্টায় গড়ে ৫০ হাজার কর্মসংস্থান হয়। রাহুলের এদিনের টুইটে সেই অভিযোগই আরেকবার ফুটে উঠল।












Click it and Unblock the Notifications