Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttarkashi Tunnel Collapse: যান্ত্রিক ত্রুটি, আবার থমকে গেল উত্তরকাশীর উদ্ধারকাজ

Uttarkashi Tunnel Collapse: কীভাবে ৪১ জন শ্রমিককে টানেলের ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে আনা হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে এনডিআরএফ। পরিকল্পনা করা হয়েছে, স্ট্রেচারে করে একে একে বের করে আনা হবে আটকে পড়া শ্রমিকদের। এমনটাই জানিয়েছেন এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল।

উদ্ধারকারী দলের প্রাথমিক পরিকল্পনা ছিল, হামাগুড়ি দিয়ে পাইপের (Uttarkashi Tunnel Collapse) মধ্যে দিয়ে বেরিয়ে আসবেন শ্রমিকেরা। কিন্তু তাঁদের স্বাস্থ্যের পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এনডিআরএফ টিম। ১২ দিন ধরে ধ্বংসস্তূপের মধ্যে অন্ধকারে ছিলেন তাঁরা। ছিল না কোনও প্রাকৃতিক আলো। স্বাভাবিক খাবারও গ্রহণ করেননি তাঁরা।

Uttarkashi Tunnel Collapse

জানা গিয়েছে, এনডিআরএফ-এর সদস্যরা একে একে পাইপের মধ্যে দিয়ে ভিতরে পৌঁছবেন। তারপর শ্রমিকদের স্ট্রেচারে চাপিয়ে বের করা হবে। দড়ি দিয়ে স্ট্রেচারগুলিকে টেনে টেনে বের করা হবে। এমনভাবে তাঁদের শোয়ানো হবে যাতে পাইপের ভিতরের অংশ থেকে কোনও আঘাত না লাগে তাঁদের।

ড্রিল মেশিন কাজ করার সময় একটি লোহায় (Uttarkashi Tunnel Collapse)বাধা পেয়েছিল। সেটি সরিয়ে ফেলার পর বৃহস্পতিবার সকাল থেকে ফের পুরোদমে শুরু হয় উদ্ধারকাজ। ৮০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপ শ্রমিকদের বের করে আনার জন্য যথেষ্ট বলেই মনে করছে এনডিআরএফ।

যদিও এই কাজ চলাকালীন নতুন করে বাধাপ্রাপ্ত হয়েছে উদ্ধারকাজ। কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণে বৃহস্পতিবারের মতো উদ্ধারকাজ বন্ধ হয়ে গিয়েছে। যদিও অন্য একটি সূত্র বলছে, টানেলে নতুন করে ফাটল ধরা পড়েছে। আর সেই কারণেই বন্ধ উদ্ধারকাজ।

জানা গিয়েছে, পাইপগুলি ৩২ ইঞ্চি চওড়া। ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পাইপ ২২-২৪ ইঞ্চি চওড়া (Uttarkashi Tunnel Collapse) হলেও শ্রমিকরা বেরিয়ে আসতে পারতেন। কীভাবে বের করে আনা হবে, তার মহড়াও করেছে এনডিআরএফ।

এনডিআরএফ কর্তার দাবি, যে শ্রমিকরা টানেলে কাজ করেন, তাঁরা মানসিকভাবে অনেক বেশি শক্ত। ফলে আটকে পড়লে কী করতে হবে, তা তাঁদের জানা। উল্লেখ্য, উত্তরাখণ্ডের উত্তরকাশীর (Uttarkashi Tunnel Collapse) এই টানেলে গত প্রায় ১২ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। কোনও ক্রমে পাইপের মাধ্যমে তাঁদের খাবার ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ওয়াকিটকিতে কথাও বলা হচ্ছে তাঁদের সঙ্গে। তবে উদ্ধার (Uttarkashi Tunnel Collapse) কাজে বারবার আসছে বাধা। সব বিপত্তি কাটিয়ে তাঁদের বের করে আনাটাই এখন একমাত্র লক্ষ্য। বিদেশ থেকেও টিম এসেছে উদ্ধারকাজে হাত লাগাতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+