Uttarkashi Tunnel Collapse: রাতের পর রাত কাটছে অন্ধকূপে! খননে নয়া কৌশল? রইল লেটেস্ট আপডেট
Uttarkashi Tunnel Collapse: উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে বারবার বাধা। এমনকি আমেরিকা থেকে আনা অত্যাধুনিক যন্ত্রও ফেল করছে। এই অবস্থায় শ্রমিকদের উদ্ধারে নয়া রণকৌশল উদ্ধারকারী দলের। এমনকি এক ক্ষেত্রে ম্যানুয়ালি অর্থাৎ হাত দিয়ে খনন কাজ সম্ভব কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে এক্ষেত্রে শ্রমিকদের উদ্ধারে অনেকটাই সময় লেগে যাবে বলে আশঙ্কা। যদিও শনিবার সকাল থেকে নতুন করে শ্রমিকদের উদ্ধারে (Uttarkashi Tunnel Collapse) ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। ইতিমধ্যে উত্তরকাশীর টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে পৌঁছেছে SJVN এবং ওএনজিসি' টিমের সদস্যরা।

Vertical drillin-এর কাজে তাঁরা উদ্ধারকারী দলকে (Uttarkashi Tunnel Collapse) সাহায্য করবেন। ইতিমধ্যে বেশ কিছু মেশিনও তাঁরা নিয়ে এসেছেন। নয়া এই মেশিনের সাহায্যেই নয়া পথে ড্রিলিং শুরু হবে বলে খবর। শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে শ্রমিকদের বার করে আনার ডেডলাইন ধার্য করা হয়েছিল। কিন্ত্যু শেষবেলায় আমেরিকা থেকে আনা অগার মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ফলে আটকে যায় কাজ। এক বিষয়ে উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, টানেলের (Uttarkashi Tunnel Collapse) মধ্যে আটকে থাকা শ্রমিকদের কাছে শুক্রবারই পৌঁছানো সম্ভব হতো। মাত্র ১০ থেকে ১২ মিটার ড্রিলিং বাকি ছিল। এমনকি সামনে কোনও বাধাই ছিল না বলেও দাবি করেছেন ওই আধিকারিক। কিন্তু শ্রমিকদের কাছে পৌঁছতে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।
SJVN and ONGC teams have reached the hill above the Silkyara tunnel. Vertical drilling work will start as soon as the drilling machine arrives. https://t.co/KtAn7MkRwh
— ANI (@ANI) November 25, 2023
অন্যদিকে পুরো পরিস্থিতি (Uttarkashi Tunnel Collapse) খতিয়ে দেখতে শুক্রবারই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী। উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। কীভাবে উদ্ধারকাজ দ্রুত চালানো সম্ভব তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এমনকি উদ্ধারের সমস্ত তথ্য প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হচ্ছে বলেও দাবি ধামীর। এই বিষয়ে (Uttarkashi Tunnel Collapse) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications