Uttarkashi: ছয় ইঞ্চি পাইপের মাধ্যমে টানেলের মধ্যে যোগাযোগ, কাজে নামল দুটি রোবট
টানেলের মধ্যে আটকে রয়েছেন কর্মীরা। নতুন উদ্যোমে তাদের উদ্ধারের কাজ চলছে। কর্মীদের উদ্ধারের জন্য একটি লাইফলাইন তৈরির কাজ চলছে। টানেলের মধ্যে সুবিশাল পাইপ ঢোকানোর কাজ চলছে। মাটি কেটে সেটি ভিতরে ঢুকবে বলে প্রাথমিক খবর। এর ব্যাসও যথেষ্ট বেশি। ফলে উদ্ধারকাজ সম্ভব হবে। এমনই আশা করছেন উত্তর কাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী।
ওই পাইপই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মাধ্যমেই আটকে থাকা ৪২ জন কর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চলছে। সামান্য সম্পর্ক সম্ভব হয়েছে তাদের সঙ্গে। জানা গিয়েছে, শ্রমিকরা ভিতর থেকে সাড়াও দিচ্ছেন। টানেলের ভিতর আটকে থাকা কর্মীদের কাছে পৌঁছানোর জন্য এই টানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেবল সময় এগিয়ে যাচ্ছে। উত্তর কাশীর টানেলের মধ্যে আটকে রয়েছেন শ্রমিকরা। তাদের উদ্ধারের জন্য একাধিক রাস্তা খোঁজা হচ্ছে। কিন্তু তাদের উদ্ধার করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে খোঁজখবর নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনিও যথেষ্ট উদ্বিগ্ন। টানেলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
মণীশ কুমার সিং, তেজপাল সিং, অখিলেশ মিশ্রা এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর কাশীর ম্যাজিস্ট্রেট মণীশ কুমার সিংয়ের কাছে বার্তা গিয়েছে। হরিদ্বার ও রুদ্রপ্রয়াগে কর্মরত অফিসারদের দুর্ঘটনাস্থলে কাজের জন্য ছেড়ে দেওয়া হবে। দ্রুত এই আদেশ মানতে হবে।
নতুন লাইফলাইন তৈরির জন্য বিশেষ টিম কাজ করছে। দ্রুতগতিতে এই কাজ চলছে। একজন দক্ষ আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে এই বিষয়টি দেখার জন্য। সরু পাইপের সাহায্যে প্রয়োজনীয় খাদ্য, পানীয়, প্রয়োজনীয় ওষুধ পাঠানো হচ্ছে। ছয় ইঞ্চি মোটা এই পাইপ এখন অন্যতম বড় নির্ভরতা৷
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই অভিযানে দুটি রোবটকে পাঠিয়েছে। একটির ওজন ২০ কেজি, অন্যটির ৫০ কেজি। কিন্তু আশঙ্কা থাকছেই। আলগা নরম মাটিতে কাজ করতে পারবে তো তারা? না কী ফের কোনও আশঙ্কা তৈরি হবে?
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কিছু সময় কথা বলেছেন। সব রকম পরিস্থিতিতে কেন্দ্র পাশে আছে। ৪১ জন আটকে থাকা কর্মীকে উদ্ধার করতেই হবে। এটিই এখন অন্যতম লক্ষ্য। ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ওই পাইপ নিয়ে যাওয়ার কাজ চলছে।
কিন্তু কর্মীদের উদ্ধারের কী হবে? আর কতদিন ওই কর্মীরা অন্ধকার, অসহনীয় পরিবেশে কাটাবেন?












Click it and Unblock the Notifications