উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! হেলিকপ্টারের ব্লেডের আঘাতে মৃত এক আধিকারিক
উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা। রাজ্যে অসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের এক আধিকারিকের মৃত্যু হয়েছে কেদারনাথে। হেলিকপ্টারের ব্লেডের আঘাতে সেই আধিকারিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার। ঘটনাটি ঘটেছে কেদারনাথ গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের হেলিপ্যাডে।
রুদ্রপ্রয়াগের জেলাশাসক জানিয়েছেন, অমিত সাইনি নামে ওই ব্যক্তি হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন। সেই সময় হেলিকপ্টারের টেইল রটারে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই মারা যান। সাইনি উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটিতে কাজ করতেন।

২৫ এপ্রিল থেকে হিমালয়ের মন্দিরে হেলি-কপ্টার পরিবেষার ব্যবস্থা করতে তিনি হেলিপ্যাড পরিদর্শনকারী দলের অংশ হিসেবে হেলিপ্যাডে গিয়েছিলেন। জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন দুপুর ২.১৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পরিদর্শন শেষে ফিরে আসছিলেন দলের সব সদস্য। সেই সময়ই এই দুর্ঘটনা।
কেদারনাথে তুষারপাত এবং অবিরাম বৃষ্টি হচ্ছে। তারই মধ্যে তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা চূড়ান্ত করতে ব্যস্ত সেখানকার প্রশাসন। তবে বৃষ্টি ও তুষারপাতের কারণে কেদারনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ২৫ এপ্রিল থেকে কেদারনাথ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

গাড়োয়াল বিভাগের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং চারধাম যাত্রার প্রশাসনিক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার এবং ভারী তুষারপাতের কারণে ঋষিকেশ এবং হরিদ্বার থেকে কেদারনাথ যাত্রার নাথ নথিভুক্ত করার প্রক্রিয়া ৩০ এপ্রিল পর্যন্ত স্থাগিত রাখা হয়েছে।
আগামী দিনে আবহাওয়ার পর্যালোচনা করে উত্তরখণ্ড সরকার ভক্তদের স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে সরকারি তরফে। সাধারণভাবে প্রতিবছর অক্ষয় তৃতীয়ায় চারধাম যাত্রা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications