উদ্ধার করবে সরকার, ভাড়া মেটাবে যাত্রী, আজব নিয়ম চালু এই বিজেপি রাজ্যে
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি বলেছে, বিপর্যেয়ের সময় উদ্ধারকাজে হেলিকপ্টার ব্যবহারের জন্য যাত্রীদের থেকে ভাড়া নেওয়া হবে।
বন্যা বা ধসে আটকে যাওয়া মানুষদের উদ্ধার করে সংশ্লিষ্ট এলাকার সরকার। অনেকসময়ই এই উদ্ধারকাজে ব্যবহার করা হয় হেলিকপ্টার। কিন্তু তার জন্য বিপন্ন মানুষদের কাছ থেকে হেলিকপ্টারের ভাড়া চাওয়া, সেও কি আবার হয়? এরকম বিস্ময়কর সিদ্ধান্তই নিয়ে দেখাল উত্তরাখণ্ডের বিজেপি সরকার।

উত্তরাখণ্ডের বেসামরিক বিমান পরিবহণ দপ্তর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে এবার থেকে এধরণের উদ্ধারের কাজে হেলিকপ্টার ব্যবহার করা হলে, যাদের উদ্ধার করা হব, তাদেরকেই গ্যাঁটের কড়ি খরচা করতে হবে। জনপ্রতি এই ভাড়া ধার্য করা হয়েছে জিএসটি নিয়ে ৩ হাজার ১০০ টাকা করে। এই বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত শিলমোহরও দিয়েছেন।
এর আগে ভারতের কোনও রাজ্যে তো বটেও কোথাও এরকম নির্দেশের কথা শোনা যায়নি। অনেকের মনে পড়েছে ২০১৩ সালের কথা। ওই বছর হঠাৎ আসা হরপা বানে বহু তীর্থযাত্রী, ভ্রমণার্থীরা আটকে পড়ছিলেন। বাকি ভারতের সঙ্গে কেদারের সংযোগ বিচ্ছিন্নই হয়ে গিয়েছিল। হেলিকপ্টার ছাড়া উদ্ধারের অন্য উপায় ছিল না। ভারতের মতো গরীব দেশে অনেকেরই ৩০০০ টাকার উপর ভাড়া গুনে 'উদ্ধার' হওয়ার মতো উপায় নেই। প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কী তাদেরকে উদ্ধার করবে না সরকার?
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications