স্কুলের মিড ডে মিলে সাপ! কোথায় ঘটল এমন ঘটনা? পড়ুন

সরকারি স্কুলের মিড ডে মিলে এবার সাপ পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদের রাজকীয় গার্লস সিনিয়র সেকেন্জারি স্কুলে। একটি ছোট সাপ মিড ডে মিলে পাওয়া গিয়েছে।

সরকারি স্কুলের মিড ডে মিলের অব্যবস্থা নিয়ে দেশভর নানা খবর রটে। খাবাবের মান খারাপ তো বটেই, তাছাড়া টিকটিকি, আরশোলা সহ একাধিক কীট পাওয়া গিয়েছে নানা সময়ে। সেই তালিকায় যোগ হল আর একটি নাম, সাপ। আজ্ঞে হ্যাঁ, সরকারি স্কুলের মিড ডে মিলে এবার সাপ পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়াল।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফরিদাবাদের রাজকীয় গার্লস সিনিয়র সেকেন্জারি স্কুলে। একটি ছোট সাপ মিড ডে মিলে পাওয়া গিয়েছে। খবর পাওয়ার পরই পড়ুয়াদেরর খাওয়া বন্ধ করে দেওয়া হয়। তার আগে অবশ্য অনেক পড়ুয়াই সেই খাবার খেয়ে ফেলেছিল।

স্কুলের মিড ডে মিলে সাপ! কোথায় ঘটল এমন ঘটনা? পড়ুন

কিছু পড়ুয়া বিষয়টি শোনার পর বমি করেছে বলে জানা গিয়েছে। স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্যরা যখন খাবার চেখে দেখতে যান, তখন বিষয়টি তাদের চোখে পড়ে।

এই ঘটনার পর স্কুলের পড়ুয়াদের অনেকে বলছে, মাঝে মাঝেই খাবার থেকে বাজে গন্ধ আসে। স্বাদ অন্যরকম হয়। তবে এদিন যা হয়েছে তার মতো ঘটনা আগে কখনও হয়নি।

ইসকন ফুড রিলিফ ফাউন্ডেশনের তরফে এই খাবার সাপ্লাই করা হয়। স্কুলের প্রিন্সিপাল ব্রজ বালা তাদের বিষয়টি অবগত করেছেন। অন্য স্কুলেও তাদের খাবার যায়। সেই স্কুলগুলিতেও খোঁজখবর নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+