মাফিয়া কো মিট্টি মে মিলা দেঙ্গে, উত্তর প্রদেশে সুশাসন বজায় রাখতে যোগীর হুঁশিয়ারিকে সাধুবাদ নেটিজেনদের
বিধানসভায় মাফিয়াদের দমনে যোগীর কড়া বার্তা
মাফিয়া দমনে বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন মাফিয়াদের মাটিতে মিিশয়ে দেবেন। প্রয়াগরাজে শ্যুট আইটের ঘটনার তীব্র নিন্দা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেছেন সমাজবাদী পার্টি মাফিয়াদের আশ্রয় িদচ্ছে। কিন্তু তিনি তাঁদের ছেড়ে কথা বলবেন না। মাফিয়াদের মাটিতে মিশিয়ে দেবেন। যোগীর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং উত্তর প্রদেশে সুশাসন কায়েমে যোগী সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যোগীর মন্তব্য
সোশ্যাল মিিডয়ায় ভাইরাল হয়ে গিয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য। সোশাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন যোগীর এই উদ্যোগকে। উত্তরপ্রদেশে এতদিন মাফিয়া রাজ কায়েম ছিল বলেই প্রচলিত ধারণা রয়েছে। একের রক এক জায়গায় নিত্যদিন শ্যুট আউট লেগেই থাকত। যোগী সরকার আসার পর সেই সংখ্যা অনেকটাই কমেছে। প্রায় একেবারেই নির্মুল হয়ে হিয়েছে বাহুবলিদের দাপট।

উত্তর প্রদেশে মাফিয়া রাজ
উত্তর প্রদেশে বাহুবলীদের দাপট নতুন কোনও ঘটনা নয়। প্রায়শই শ্যুট আউট, খুন, রাহাজানি লেগেই থাকত উত্তর প্রদেশে। আইনের শাসন বলে সেখানে কিছুই ছিল না। বাহুবলীদের দাপটে আতঙ্কে থাকতেন উত্তর প্রদেশের মানুষ। নারী সুরক্ষা বলে তেমন কিছুই ছিল না সেখানে। বাইরে বেরোতে সাহস পেতেন না তাঁরা এমনই পরিস্থিতি ছিল উত্তর প্রদেশে। এক প্রকার গোটা দেশে উত্তর প্রদেশের আইন প্রশাসন নিয়ে কটাক্ষের শিকার হতে হত।

যোগীর আমলে সুশাসন
২০১৪ সালে উত্তর প্রদেশে পট পরিবর্তন হয়। বিজেপি সরকার ক্ষমতায় আসে। তারপরেই উত্তর প্রদেশে মাফিয়া রাজ দমনে কড়া পদক্ষেপ করতে শুরু করে যোগী সরকার। রাজ্যের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় ছিল এই মাফিয়া রাজ। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে তাই মাফিয়া রাজে দমনে মরিয়া হয়েওঠেন যোগী আদিত্যনাথ। এবং তাঁর প্রচেষ্টা এখন অনেকটাই সফল। যোগী সরকার অনেকটাই সফল হয়েছেন সুশাসন বহার রাখতে রাজ্যে। এখন উত্তর প্রদেশের মানুষ নির্ভরে রাস্তায় ঘোরা ফেরা করতে পারেন। মাফিয়াদের দাপট নেই বললেই চলে।

বিধানসভায় যোগীর হুঁশিয়ারি
শনিবার এক বিএসপি বিধায়ককে গুলি করে খুন করার ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। তাই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই বিএসপি বিধায়ক ২০০৫ সালে একটি খুনের ঘটনার সাক্ষী ছিলেন। সেকারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তারপরেই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছেন সমাজবাদী পার্টি মাফিয়াদের আশ্রয় দিচ্ছে। কিন্তু তাঁর সরকার মাফিয়া দমনে মরিয়া চেষ্টা চালাচ্ছে।












Click it and Unblock the Notifications