ভারতে টিকাকরণ প্রক্রিয়ায় বড়সড় মার্কিন সাহায্যের ঘোষণা অ্যান্টনি ব্লিনকেনের
ভারতের বুকে করোনার টিকা নিয়ে কয়েকদিন আগেই বড়সড় সংকট দেখা দিয়েছিল। টিকার কমতি কার্যত দেশে ত্রাহি ত্রাহি রব তুলেছিল। এরপর একাধিক পদক্ষেপ নেয় মোদী সরকার। উদ্যোগ নেয় রাজ্যসরকারগুলিও। গোটা দেশে খানিকটা মেটে ভ্যাকসিনেক সংকট। এরপর মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ভারত সফরে এসেই বড় ঘোষণা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি ২৫ মিলিয়ন মার্কিন ডলার ভারতের টিকাকরণে সাহায্য করবে বলে জানা গিয়েছে। একথা এদিন দিল্লিতে ঘোষণা করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকন। এদিন ভারত ও আমেরিকার প্রতিনিধি পর্যায়ে বিভিন্ন বিষয়ে ফান্ডিং নিয়ে আলোচনা হয়। যাতে ভারতের টিকাকরণ নিয়ে কোনও মতেই সাপ্লাই চেন বন্ধ না হয়, তার বার্তা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। আর সেই জায়গা থেকেই ১৩০ কোটির দেশকে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সাহায্য করছে আমেরিকা। তিনি বলেন, ভারত ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এখনও ১০ শতাংশের নিচে। আর সেই জায়গা থেকে ভ্যাকসিনেশন সবচেয়ে বেশ গুরুত্বপূর্ণ। কারণ করোনা রোধে ভ্যাকসিনই মানব সভ্যতার কাছে একমাত্র অস্ত্র।
এদিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্ককরকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বার্তা দেন ব্লিনকেন। এদিকে, মার্কিন বিদেশ সচিবের বক্তব্যের পর, ভারতের বিদোশমন্ত্রী ধন্যবাদের সুরে একাধিক বক্তব্য রাখেন। জয়শঙ্কর বলেন, যেভাবে আমেরিকার বাইডেন প্রশাসন কোভিড পরিস্থিতিতে ভারতে ভ্যাকসিনের কাঁচামাল পৌঁছতে সাহায্য় করেছে, তা জন্য নয়াদিল্লি আমেরিকাকে ধন্যবাদ জানায়।
ব্লিনকেন এদিন জানান, ভারত ও আমেরিকা দুই দেশই কোভিডের বিরুদ্ধে লড়াইতে একজোট। এর আগে, ইউএস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের হাত ধরে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং আসে কোভিডের বিরুদ্ধে লড়াইতে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে সাধুবাদ দিয়ে জানানো হয়েছে , যে আমেরিকার কোভিড বিধ্বস্ত অবস্থায় দিল্লি যেভাবে পাশে দাঁড়িয়েছিল তার কিছুটা ফিরিয়ে দিতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্র গর্বিত।












Click it and Unblock the Notifications