সীমাবদ্ধতার পরেও প্রচেষ্টা উল্লেখযোগ্য! সন্ত্রাসবাদ দমনে ভারতের কাজের প্রশংসা মার্কিন রিপোর্টে
বিশ্বে সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করছে ভারত-আমেরিকা। কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১, ইন্ডিয়া শীর্ষক মার্কিন রিপোর্টে সন্ত্রাসবাদ দমনে ভারতের প্রশংসা করা হয়েছে।
সন্ত্রাসবাদ দমনে ভারত সরকারের কাজে প্রশংসা মার্কিন রিপোর্টে। ভারতের মাটিতে সংগঠনগুলির কাজ সনাক্ত করা, বাধা দেওয়া এবং দমন করার জন্য ভারত ২০২১-এ উল্লেখযোগ্য কাজ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া রিপোর্টে অসামরিক নাগরিকদের নিয়ে সন্ত্রাসবাদীদের কৌশল পরিবর্তনের কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনই ড্রোনের মতো প্রযুক্তি ব্যবহারের ওপর নির্ভরতার কথাও বলা হয়েছে।

ভারতের প্রশংসা মার্কিন রিপোর্টে
কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২১, ইন্ডিয়া শীর্ষক মার্কিন রিপোর্টে ভারতের প্রশংসা করে বলা হয়েছে, ভারত সন্ত্রাস সম্পর্কিত তদন্তে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে চলে। সন্ত্রাসবাদ সম্পর্কিত মার্কিন তথ্য দিয়ে ভারতকে সাহায্য করার কথাও বলা হয়েছে সেখানে। রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের বিভিন্ন তদন্তকারী এবং গোয়েন্দা সংস্থার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তবে ২০২১-এ ভারতে সন্ত্রাস সম্পর্কিত আইনে কোনও পরিবর্তন করা হয়নি। মার্কিন রিপোর্টে ভারতে আইন প্রয়োগকারী সংস্থাগুলির বাজেট, কর্মী এবং সরঞ্জামের সীমাবদ্ধতার কথাও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সমুদ্র ও স্থল সীমান্তে টহল দেওয়া এব সুরক্ষিত করার ক্ষমতা উন্নত হলেও তা প্রয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত নয়।
রিপোর্টে ভারতের বিমানবন্দরগুলিতে কার্গো স্ক্রিনিংয়ের জন্য ডুয়েল স্ক্রিন এক্স-রের বন্দোবস্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

রিপোর্টে একাধিক সংগঠনের উল্লেখ
মার্কিন রিপোর্টে ভারত ও বাংলাদেশে সক্রিয় জামাত-উল-মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আইএসআইএস এবং আলকায়দার নাম উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০২১ সালে জম্মু ও কাশ্মীরে ১৫৩ টি সন্ত্রাসবাদী হামলার খবর পাওয়া গিয়েছে। এইসব হামলায় ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩৬ জন সাধারণ নাগরিক এবং ১৯৩ জন সন্ত্রাসবাদী রয়েছে। ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত এনআইএ আইএসআইএস সম্পর্কিত ৩৭ টি মামলার তদন্ত করেছে এবং ১৬৮ জনকে গ্রেফতার করেছে।

ভারতের নীতির কথা উল্লেখ
ভারতে বিদেশি সন্ত্রাসবাদী কিংবা তাদের পরিবারের প্রত্যাবাসনের কোনও নীতি নেই। এব্যাপারে আফগানিস্তানে যাওয়া ভারতের চার আইএসআইএস জঙ্গির স্ত্রীদের প্রত্যাবাসন করতে অস্বীকার করেছে। রিপোর্টে বলা হয়েছে, যেসব ভারতীয় সন্ত্রাসবাদী কিংবা চরমপন্থী সংদঠনে যোগদান করে তাদের পুনর্বাস এবং পুনঃএকত্রীকরণ কর্মসূচি রাজ্য বা স্থানীয় পর্যায়ে করা হয়।

সেনাবাহিনীর পদক্ষেপের কথাও কথাও উল্লেখ
মার্কিন রিপোর্টে জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী স্কুল থেকে প্রশিক্ষণ কোর্স, নিয়োগ প্রক্রিয়া চালানো, মেডিক্যাল ক্যাম্প, জরুরি পরিবেষা দেওয়ার মাধ্যমে সন্ত্রাসবাদী এবং মৌলবাদীদের আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications